Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

কোথায় ত্রিবেণী সঙ্গম, শুধু শয়ে শয়ে গাড়ি! মহাকুম্ভে যেতে গিয়ে রাস্তায় রাত কাটাচ্ছেন ভক্তরা

বেশি মাত্রায় ভিড় হওয়ার আভাস পেয়ে ব্যবস্থা নিতে শুরু করেছে উত্তরপ্রদেশ প্রশাসন। গোটা প্রয়াগরাজ শহরে ট্রাফিক নিয়ন্ত্রণ করা হচ্ছে।

কোথায় ত্রিবেণী সঙ্গম, শুধু শয়ে শয়ে গাড়ি! মহাকুম্ভে যেতে গিয়ে রাস্তায় রাত কাটাচ্ছেন ভক্তরা

ফাইল ছবি

শেষ আপডেট: 11 February 2025 15:05

দ্য ওয়াল ব্যুরো: মহাকুম্ভে কী ভিড়, পুণ্যস্নানের জন্য প্রয়াগরাজ যাওয়ার চেষ্টা যারা করছেন সেই ভিড় দেখলে মাথা ঘুরে যাবে। হাজার হাজার পুণ্যার্থী রাস্তায় দাঁড়িয়ে আছেন প্রয়াগরাজ ঢোকার আগে। কেউ কেউ গাড়িতেই রাত-দিন-রাত কাটিয়ে দিচ্ছেন। সেখানেই খাচ্ছেন, ঘুমোচ্ছেন। ইতিমধ্যে ৩০০ কিমি লম্বা ট্রাফিক জ্যাম হয়েছে উত্তরপ্রদেশে। সম্প্রতি ট্রাফিক জ্যামের জন্য বিহার ছেড়েই বেরোতে পারেননি বহু পুণ্যার্থী। 

মঙ্গলবার ভোরের সাসারামে রোহতস ন্যাশনাল হাইওয়ের জ্যাম তাক লাগিয়ে দিয়েছে। টানা ৩৫ কিমি ধরে সারি সারি গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। বুধবার মাঘি পূর্ণিমা। তাই আরও বেশি মাত্রায় ভিড় হওয়ার আভাস পেয়ে ব্যবস্থা নিতে শুরু করেছে উত্তরপ্রদেশ প্রশাসন। গোটা প্রয়াগরাজ শহরে ট্রাফিক নিয়ন্ত্রণ করা হচ্ছে। মঙ্গলবার বিকেল ৫টার পর থেকে শহরে বাইরের জেলা বা রাজ্য থেকে আসা গাড়ি ঢুকতে দেওয়া হবে না বলে জানানো হয়েছে। এই কারণেই আরও জ্যাম হচ্ছে।

প্রচুর ভক্তরা ইতিমধ্যেই দাবি করেছেন, গাড়ি নিয়ে কুম্ভে যাওয়ার পথে বিহার ছাড়াতেই যানজটের শিকার হতে হচ্ছে। কাউকে কাউকে প্রায় ১২ ঘণ্টা এক জায়গায় গাড়ি নিয়ে রাত কাটাতে হয়েছে। দুর্ভোগে পড়া পুণ্যার্থীরা রাগ প্রকাশ করে বলেছেন, ত্রিবেণী সঙ্গম ঘাট নয়, পথই আপাতত মহাকুম্ভ মেলায় পরিণত হয়েছে। পুণ্যার্থীদের ক্ষোভ বাড়ছে উত্তরপ্রদেশ পুলিশের ওপর। তাঁদের অভিযোগ, পুণ্যার্থীদের কোনও কথাই শোনা হচ্ছে না। ট্রাফিক আগে ক্লিয়ার করার ব্যবস্থাও নেওয়া হচ্ছে না। 

প্রয়াগরাজে ট্রাফিক নিয়ন্ত্রণ করার কারণে পড়শি রাজ্যগুলিতে পুণ্যার্থীদের চাপ বাড়ছে। কুম্ভমেলা যাওয়ার ট্রেনে ভাঙচুর চালানোর ঘটনা ঘটেছে। ভিড়ের চাপে উঠতে না পেরে চালানো হয় তাণ্ডব। বারাণসীর পর বিহারে ঘটেছে এই ঘটনা। তার ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। সেখানেই দেখা গেছে, বিক্ষুব্ধ যাত্রীরা ট্রেনে একের পর এক পাথর ছুঁড়ে মারছেন। এসি কামরার কাচ ভেঙে দিচ্ছেন। ঘটনায় এক্সপ্রেসের মধ্যে থাকা যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। 

বুধবার ১২ ফেব্রুয়ারি পড়েছে মাঘি পূর্ণিমা। এই দিনে মহাকুম্ভে পুণ্যস্নান করতে কোটি কোটি পুণ্যার্থী ইতিমধ্যেই ভিড় জমিয়েছেন। দলে দলে আরও পুণ্যার্থীরা আসছেন উত্তরপ্রদেশের প্রয়াগরাজে। তবে কতজন শহরে ঢুকতে পারবেন তা কেউই জানেন না। 


```