Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

গুজরাতের কারখানায় বিষাক্ত গ্যাস! দমবন্ধ হয়ে মৃত্যু দুই শ্রমিকের, আশঙ্কাজনক আরও চার

রবিবার গুজরাতের আমেদাবাদের একটি কাপড়ের কারখানায় ঘটে যায় দুর্ঘটনা।

গুজরাতের কারখানায় বিষাক্ত গ্যাস! দমবন্ধ হয়ে মৃত্যু দুই শ্রমিকের, আশঙ্কাজনক আরও চার

আমেদাবাদের কাপড়ের কারখানা

শেষ আপডেট: 28 October 2024 00:17

দ্য ওয়াল ব্যুরো: ট্যাঙ্কে অ্যাসিড ঢালতে গিয়ে বড়সড় বিপদ! তার জেরেই বিষাক্ত গ্যাস লিক করে মৃত্যু হল দুই শ্রমিকের। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আরও কয়েকজন শ্রমিক। তাঁদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে খবর।

রবিবার গুজরাতের আমেদাবাদের একটি কাপড়ের কারখানায় ঘটে যায় দুর্ঘটনা। পুলিশ সূত্রে খবর, এদিন সকাল সাড়ে ১০টা নাগাদ আমদাবাদের নারোল শিল্পাঞ্চলের ওই কারখানায় দুর্ঘটনাটি ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ, ফরেনসিক দল এবং শিল্প সুরক্ষা দফতরের কর্মীরা পৌঁছয়। খবর দেওয়া হয় গুজরাত দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের আধিকারিকদেরও। কী ভাবে ওই দুর্ঘটনা ঘটল, তা জানতে শুরু হয়েছে তদন্ত।

পুলিশ জানতে পেরেছে, কারখানার একটি ট্যাঙ্কে স্পেন্ট অ্যাসিড ঢালার সময় বিষাক্ত গ্যাস লিক হয়। বিষাক্ত ধোঁয়ায় ভরে যায় গোটা কারখানা। সেই ধোঁয়াতে শ্বাস নিতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন ন’জন শ্রমিক। দ্রুত তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হলেও দু’জন শ্রমিকের মৃত্যু হয়।

হাসপাতাল সূত্রে খবর, গুরুতর অসুস্থ অবস্থায় এখনও সাত শ্রমিক ভর্তি রয়েছেন। এঁদের মধ্যে চার জনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের আইসিইউতে স্থানান্তরিত করা হয়েছে।

পুলিশের ডেপুটি কমিশনার রবিমোহন সাইনি ঘটনাস্থল পরিদর্শন করে জানান, ছাপা বা রঙ করার কাজে ব্যবহার করা হয় স্পেন্ট অ্যাসিড। কাপড়ের কারখানা হওয়ায় তা ব্যবহার করতেই হয়। এদিন সকালে সেই ট্যাঙ্কে আসিড ঢালতে গিয়েই সমস্যার শুরু। রাসায়নিক বিক্রিয়ার কারণেই এমন গ্যাস লিক করেছে।

শেষ পাওয়া খবর, আপাতত কারখানাটি বন্ধ করে দেওয়া হয়েছে। তদন্ত শেষ হওয়ার পরই সেটি আবার খোলা হবে।


```