ফাইল ছবি
শেষ আপডেট: 10 February 2025 12:05
দ্য ওয়াল ব্যুরো: কেরিয়ার নিয়ে চিন্তার দিন শেষ। এবার একটি ছোট্ট ক্লিকই আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। এমনটাই দাবি করছে টপমেট.আইও (Topmate.IO)। ইতিমধ্যে অ্যাপ চালু করে তাক লাগিয়ে দিয়েছে সংস্থাটি। যেখানে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে সন্ধে ৬টা থেকে রাত ১০টা অবধি এই অ্যাপের পরিষেবা মিলবে। একেবারে বিশেষজ্ঞদের সঙ্গে সরাসরি কথা বলে জেনে নেওয়া যাবে ভবিষ্যতের যাবতীয় খুঁটিনাটি। আপনার যে কোনও সমস্যার সমাধানে পাশে পাবেন সংস্থাটিকে।
অ্যাপ চালুর কিছু সময়ের মধ্যেই চাকরিজীবী ও পড়ুয়ারা বিশেষভাবে আগ্রহ দেখাচ্ছেন। ইতিমধ্যে অ্যাপটির ১০ লাখেরও বেশি মানুষ ব্যবহার করছেন। প্রায় ৩ লাখেরও বেশি অভিজ্ঞরা এই প্ল্যাটফর্মে আছেন। রেটিং পেয়েছে ৪.৯। যেখানে আপনার জীবনের নানা গতিবিধি বাতলে দেবে অ্যাপটি।
সংস্থার মার্কেটিং হেড নিমিশা চন্দা এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেছেন। তিনি লেখেন, ব্লিঙ্কিট, জেপটো, ইনস্টামার্টের দিন শেষ। এবার আমরা শুধু ১০ মিনিটে গ্রসারি আপনাদের পৌঁছে দেব তা নয় আপনারা কর্মজীবনের যাবতীয় সমস্যার সমাধান পাবেন অ্যাপটিতে। কোন চাকরিতে গেলে আপনার উন্নতি হবে? কীভাবে তা অর্জন করতে হবে সমস্ত খুঁটিনাটি বিশেষজ্ঞরা আপনাদের জানিয়ে দেবেন। তবে পণ্য ডেলিভারি ২৪ ঘণ্টা মিললেও সন্ধে ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত এই পরামর্শ নেওয়া যাবে। আপনার সেরা চাকরি খুঁজে দিতে আমাদের বেছে নিন। মাত্র ১০ মিনিটে আপনার জীবন বদলে যেতে পারে।
It’s OVER for Blinkit, Zepto, and Instamart.
— Nimisha Chanda (@NimishaChanda) February 7, 2025
Because we’re not just delivering groceries in 10 minutes—we’re delivering humans.
Humans who can:
- Answer every question you throw at them
- Help you land your dream job
- Be your ultimate growth partners
Try here -… pic.twitter.com/FK9ULELHHX
এমন পোস্ট সামনে আসতে অনেকেই যেমন প্রশংসায় ভরিয়েছেন তেমন সমালোচনাও কম হয়নি। সোশ্যাল মিডিয়ায় রীতিমতো চর্চা শুরু হয়েছে। একজন এক্স পোস্টের পাল্টা লেখেন, আমরা প্রথমেই ভেবেছিলাম কিছু ফ্রিতে জিনিস মিলবে। প্রশ্ন আছে অ্যাপের ভবিষ্যৎ নিয়ে। কজন এটা বুঝবেন সেটাই বড় চ্যালেঞ্জ।
আরেকজন লিখেছেন, এ তো সরাসরি পরামর্শদাতা নিয়োগ করা। চাকরি দিতে না পারলে পরামর্শ দিয়ে লাভ নেই। যান গিয়ে বসে পড়ুন। নিজেকে আরও উন্নত বানান। অনেকে খুশি হলেও লিখেছেন, কী আর করা যাবে? এটাই মানুষের অভ্যাস।