Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

ওয়াকফ আইন নিয়ে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল না সুপ্রিম কোর্ট, পরবর্তী শুনানি ৫ মে

কেন্দ্রীয় সরকারকে এই মামলার বিষয়ে সমস্ত তথ্য সাতদিনের মধ্যে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতির বেঞ্চ।

ওয়াকফ আইন নিয়ে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল না সুপ্রিম কোর্ট, পরবর্তী শুনানি ৫ মে

প্রতীকী ছবি

শেষ আপডেট: 17 April 2025 15:09

দ্য ওয়াল ব্যুরো: ওয়াকফ সংশোধনী আইনের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ বৃহস্পতিবারেও দিল না সুপ্রিম কোর্ট। তবে ওয়াকফ সম্পত্তির চরিত্র বদল করা উচিত নয়। ব্যবহারকারীদের ওয়াকফ সম্পত্তি বলে ঘোষিত অথবা নথিভুক্ত ওয়াকফ সম্পত্তিরও চরিত্র বদল করা উচিত নয়। সমস্ত ওয়াকফ সম্পত্তিকে বর্তমান অবস্থায় রেখে দিতে হবে। একইসঙ্গে এই সময়ের মধ্যবর্তীকালে ওয়াকফ বোর্ডে কোনও নতুন নিয়োগ করতে পারবে না সরকার। সেই সঙ্গে কেন্দ্রীয় সরকারকে এই মামলার বিষয়ে সমস্ত তথ্য সাতদিনের মধ্যে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতির বেঞ্চ।

আইনে এমন কিছু ইতিবাচক দিক আছে যে কারণে এই আইনের উপর সম্পূর্ণ স্থগিতাদেশ দেওয়া উচিত নয়। তবে বিষয়টি যেহেতু বিচারাধীন রয়েছে, তাই বর্তমান জমির চরিত্র কোনওভাবেই বদল করা যাবে না। কেন্দ্রের তরফে সলিসিটর জেনারেল তুষার মেহতা সুপ্রিম কোর্টে বলেন, আইনটি আনাই হয়েছে দেশ জুড়ে লক্ষ লক্ষ এরকম সম্পত্তি রয়েছে, গ্রামের পর গ্রাম, অগুনতি প্লটকে ওয়াকফ হিসেবে ঘোষণা করা হয়েছে এরকম অভিযোগ পেয়ে। আদালতকে তিনি চটজলদি অন্তর্বর্তী স্থগিতাদেশ দিতে মানা করেন। তখন এসজি তুষার মেহতাই সাতদিনের সময় চেয়ে নেন বেঞ্চের কাছে।

ওয়াকফ সংশোধনী আইনের বৈধতা নিয়ে গুচ্ছ আবেদনের শুনানিতে কোনও অন্তর্বর্তী রায় বা নির্দেশ বুধবারেও দেয়নি সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার দ্বিতীয় শুনানির দিন ধার্য করে প্রধান বিচারপতি সঞ্জীব খান্না, বিচারপতি সঞ্জয় কুমার ও বিচারপতি কেভি বিশ্বনাথনকে গঠিত তিন সদস্যের বেঞ্চ। তবে ওয়াকফ আইন নিয়ে যে হিংসাত্মক ঘটনা ঘটছে, তা নিয়ে গভীর উদ্বেগ করেছিল আদালত। প্রধান বিচারপতি বলেন, একটি বিষয় খুবই উদ্বেগজনক আর তা হল হিংসা। সেই ইস্যুটিও আদালতের নজরে এসেছে এবং আমরা সিদ্ধান্ত নেব।

ওয়াকফ সংশোধনী আইন ২০২৫-এর সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ জানিয়ে একাধিক মামলা হয় শীর্ষ আদালতে। এই মামলার শুনানি চলাকালীন সুপ্রিম কোর্ট কেন্দ্রের কাছ জানতে চায়, আপনারা কি হিন্দু ধর্মীয় প্রতিষ্ঠান, মন্দির কমিটিতে মুসলিমদের অংশ নিতে দেবেন? তৃণমূল কংগ্রেস এমপি মহুয়া মৈত্র সহ ভারতের বিভিন্ন কোণা থেকে আদালতে এই আইনকে চ্যালেঞ্জ জানানো হয়েছে। অন্যদিকে, বিজেপি শাসিত হরিয়ানা, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তীসগড় এবং অসম এই আইনকে সমর্থন করেছে আদালতে।

প্রধান বিচারপতি সঞ্জীব খান্না বুধবার তিনটি অন্তর্বর্তী নির্দেশের প্রসঙ্গ তোলেন। যার প্রথমটি হল, আদালত ঘোষিত ওয়াকফ সম্পত্তি অবিধিবদ্ধ বা ওয়াকফের নয় বলা যাবে না, তা সে ব্যবহারকারীর হোক বা না হোক। দ্বিতীয়টি হল, কালেক্টর বা জেলাশাসক ওয়াকফ নিয়ে বিবাদ নিষ্পত্তি করতে পারলেও সেটা এখনই হচ্ছে না। বোর্ড ও কাউন্সিল যাই হোক সেখানে এক্স অফিসিও সদস্য নিয়োগ করা গেলেও অন্য সদস্যদের মুসলিম হতে হবে।


```