
ফার্মা প্ল্যান্টে বিস্ফোরণ ঘটে বুধবার
শেষ আপডেট: 22 August 2024 10:40
দ্য ওয়াল ব্যুরো: অন্ধ্রপ্রদেশের অনকাপল্লির অচ্যুতাপুরম বিশেষ আর্থিক অঞ্চলে একটি ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৭। আরও অনেক কর্মী মারাত্মক দগ্ধ অবস্থায় চিকিৎসাধীন। এসসিয়েনসিয়া কোম্পানির ফার্মা প্ল্যান্টে বিস্ফোরণ ঘটে বুধবার।
জেলাশাসকের দফতর থেকে জানানো হয়েছে, রিঅ্যাক্টর ফাটেনি। যতদূর সম্ভব বিদ্যুৎজনিত কারণে বিস্ফোরণ হয়েছে। সেই সময় কারখানায় ৩৮০ জন কাজ করছিলেন।
অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু আজ কারখানা পরিদর্শনে যাবেন। এই ঘটনায় পুলিশকে তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি। বলেছেন, যাঁদের গাফিলতিতে এই ধরনের ঘটনা ঘটেছে তাদের যেন গ্রেফতার করা হয়। কোম্পানির তরফে জানানো হয়েছে অন্তত ৪০ জন মারাত্মক দগ্ধ অবস্থায় এনটিআর হাসপাতালে চিকিৎসাধীন।
এক এক্সবার্তায় এনডিএ জোট সরকারের রাজ্যে ভয়াবহ দুর্ঘটনার খবরে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মৃতদের পরিবারবর্গকে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন তিনি।