Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

১৭ ঘণ্টা ধরে ৫০ ফুটের কুয়োয় আটকে! মর্মান্তিক পরিণতি ছোট্ট আরোহীর

গ্রামের মাঠে খেলতে খেলতেই আচমকা একটি কুয়োয় পড়ে গেছিল আরোহী।

১৭ ঘণ্টা ধরে ৫০ ফুটের কুয়োয় আটকে! মর্মান্তিক পরিণতি ছোট্ট আরোহীর

৫০ ফুটের গর্তে পড়ে মৃত্যু শিশুর

শেষ আপডেট: 15 June 2024 17:09

দ্য ওয়াল ব্যুরো: গুজরাতের অমরেলীর সুরগাপুরা গ্রামের ছোট্ট আরোহীর মিষ্টি হাসির আওয়াজ আর পাওয়া যাবে না। ছোট ছোট পায়ে আর সে গ্রামের মাঠেও দৌড়ে বেড়াবে না। এক মর্মান্তিক দুর্ঘটনা তাঁকে চিরতরে থেমে যেতে বাধ্য করেছে। আরোহীর বাবা-মাও এখন যেন পাথর হয়ে গেছেন। পরিবার তো বটেই, গোটা গ্রামেই নেমে এসেছে শোকের ছায়া। 

গ্রামের মাঠে খেলতে খেলতেই আচমকা একটি কুয়োয় পড়ে গেছিল আরোহী। মাঠের মাঝেই প্রায় ৪৫-৫০ ফুটের গর্ত করা ছিল, যেটা সে খেয়াল করতে পারেনি। কিছুক্ষণ ধরে গোঙানির শব্দ ভেসে আসায় আশেপাশের লোক বিষয়টি খেয়াল করেন। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় স্থানীয় পুলিশে। পরে খবর যায় বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং দমকলের কাছে। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় উদ্ধারকাজ।

শুরুতে মনে হয়েছিল কয়েক ঘণ্টার মধ্যেই হয়তো আরোহীকে গর্ত থেকে বের করে আনা যাবে। প্রথম ৩-৪ ঘণ্টা তার সঙ্গে যোগাযোগ রাখতে পেরেছিল উদ্ধারকারীরা। গর্তে যাতে অক্সিজেনের অভাব না হয় তার জন্য ব্যবস্থা করা হয়েছিল। পাশাপাশি দড়ি দিতে কোনও ভাবে যাতে অল্প খাবার পাঠানো যায়, সেই চেষ্টাও বাকি রাখা হয়নি। তবে সময় যত গড়াতে থাকে ততই যেন আরোহীকে জীবন্ত অবস্থায় উদ্ধার করার আশা ক্ষীণ হতে থাকে। 

প্রায় ১০ ঘণ্টার ওপর পেরিয়ে যাওয়ার পর গর্ত থেকে আর কোনও শব্দ আসছিল না। উদ্ধারকারী দলের সঙ্গে কার্যত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছিল আরোহীর। তখনই সকলে আন্দাজ করে নিয়েছিলেন কী হতে চলেছে। এরপরও অন্তত ৭ ঘণ্টা কেটে যায়। আরোহীকে উদ্ধার করার প্রচেষ্টায় কোনও খামতি না হয়নি। অবশেষে সাফল্য পায় উদ্ধারকারী দল। ১৭ ঘণ্টা পর ৫০ ফুট গভীর কুয়ো থেকে উদ্ধার করা হয় আরোহীকে। 

উদ্ধারকারী দল অবশ্য দেড় বছরের এক শিশুকন্যার অসাড় দেহ গর্ত থেকে বের করতে পেরেছিল। অনেকেই ভেবেছিলেন শিশুটি হয়তো অজ্ঞান হয়ে গেছে। দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে চিকিৎসকরা জানান, সে মৃত। শিশুর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। গ্রামের বাসিন্দারা শোকস্তব্ধের পাশাপাশি ক্ষুব্ধও। কেন মাঠের মধ্যে এত গভীর কুয়ো খোলা অবস্থায় থাকবে, সেই প্রশ্ন তুলেছেন তারা। 


```