
শেষ আপডেট: 23 February 2024 17:43
দ্য ওয়াল ব্যুরো: আজ, শুক্রবার যে যে খবরে নজরে থাকবে।
১) তেলঙ্গানার ভারত রাষ্ট্র সমিতির বিধায়ক লাস্য নন্দিতার মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু। হায়দরাবাদে প্রথমবারের বিধায়ক লাস্য মাত্র ৩৭ বছরে পথ দুর্ঘটনায় মারা যান।
২) কৃষক আন্দোলনে পুলিশের কাঁদানে গ্যাসে জখম হয়ে যুবকের মৃত্যুর ঘটনার প্রতিবাদে এদিন 'কালা শুক্রবার' হিসেবে পালন করছে সংযুক্ত কিষাণ মোর্চা। মোর্চা জানিয়েছে, ট্রাক্টর মিছিল শুরু হবে ২৬ ফেব্রুয়ারি থেকে এবং ১৪ মার্চ দিল্লির রামলীলা ময়দানে হবে মহাপঞ্চায়েত।
৩) ১৯৭১ সালের ভারত-পাকিস্তান যুদ্ধে অপারেশন ত্রিশূলে ধ্বংসপ্রাপ্ত পাকিস্তানি যুদ্ধজাহাজ পিএনএস গাজির হদিশ মিলল বিশাখাপত্তনমের সমুদ্রতলে।
৪) ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির নেতা শরদ পাওয়ার গোষ্ঠী নির্বাচনের নয়া প্রতীক পেল। তুরহা (আঞ্চলিক ভেঁপু জাতীয় বাজনা) বাদনরত মানুষের চিহ্ন পেয়েছে এনসিপি পাওয়ার গোষ্ঠী।
৫) মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী মনোহর জোশী প্রয়াত। তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর। শুক্রবার রাত ৩টে নাগাদ মুম্বইয়ের একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। আরএসএস থেকে রাজনৈতিক জীবন শুরু করে তিনি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হন শিবসেনা থেকে। পরে বাজপেয়ি সরকারের আমলে তিনি লোকসভার স্পিকার ছিলেন।
৬) লোকসভা ভোটের আগে ইন্ডিয়া জোটকে আক্রমণ জেপি নাড্ডার। এদিন তিনি বলেন, ইন্ডিয়া জোট হল দুর্নীতিগ্রস্ত নেতাদের যাঁরা জেলে রয়েছেন বা জামিনে মুক্ত রয়েছেন তাঁদের ঐক্যবদ্ধ জোট।
৭) মহারাষ্ট্রের মহাবিকাশ আঘাড়ির আসন সমঝোতা চূড়ান্ত হতে পারে আগামী ২৭ ফেব্রুয়ারি।