Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

পহলগামে শহিদ নৌসেনার স্ত্রীকে কুৎসিত ভাষায় আক্রমণ সরকারি মদতে, দাবি তৃণমূল নেতার

কোনও ভুল করেননি। শুরুতেই হিমাংশীকে সমর্থন জানিয়েছেন সাকেত। তারপরেই তাঁর দাবি, শ্রীমতী নারওয়ালের বিরুদ্ধে যে অশ্লীল, কদর্য হেনস্তা করা হচ্ছে তা পুরোপুরি সরকারি মদতে।

পহলগামে শহিদ নৌসেনার স্ত্রীকে কুৎসিত ভাষায় আক্রমণ সরকারি মদতে, দাবি তৃণমূল নেতার

হিমাংশীকে কদর্য রুচিকর ভাষার শিকার হতে হচ্ছে।

শেষ আপডেট: 5 May 2025 15:51

দ্য ওয়াল ব্যুরো: পহলগামে জঙ্গি হানায় নিহত নৌসেনা বিনয় নারওয়ালের স্ত্রী হিমাংশীকে নিয়ে নেট দুনিয়ায় কুৎসিত আক্রমণের জবাবে মুখ খুললেন তৃণমূল কংগ্রেস এমপি সাকেত গোখলে। হিমাংশীর অপরাধ ছিল, তিনি স্বামীর জন্মদিনে হরিয়ানার কারনালে আয়োজিত এক অনুষ্ঠানে হিংসার বিরুদ্ধে সম্প্রীতির সপক্ষে শান্তির বার্তা দিয়েছিলেন। তার পর থেকেই হিমাংশীকে কদর্য রুচিকর ভাষার শিকার হতে হচ্ছে। সোমবার এই আক্রমণকে তৃণমূলের রাজ্যসভা সদস্য সাকেত সরকারি মদতে প্রচার বলে ব্যাখ্যা করে একটি এক্স পোস্ট করেন।

কোনও ভুল করেননি। শুরুতেই হিমাংশীকে সমর্থন জানিয়েছেন সাকেত। তারপরেই তাঁর দাবি, শ্রীমতী নারওয়ালের বিরুদ্ধে যে অশ্লীল, কদর্য হেনস্তা করা হচ্ছে তা পুরোপুরি সরকারি মদতে। মোদী সরকারের সক্রিয় সমর্থন ও মদতে এটা চলছে। কারণ হিসেবে সাকেত ব্যাখ্যায় বলেন, জঙ্গিদের শাস্তির চৌকাঠে আনার চেয়ে বিজেপি পহলগামে জঙ্গি হানা নিয়ে সাম্প্রদায়িক হিংসা ছড়াতে চায় ভারতে।

এই পরিস্থিতিতেও হিমাংশী নারওয়াল যেভাবে সাহসের সঙ্গে সম্প্রীতি রক্ষার বার্তা দিয়েছেন তাতে ওদের নোংরা মতলব বানচাল হয়ে গিয়েছে। আর সে কারণেই তিনি বিজেপির নিশানায় পরিণত হয়ে গিয়েছেন। লেফটেন্যান্ট নারওয়ালের স্ত্রীকে চরিত্র হননকারী এরকম পোস্টে ১০কে লাইক পড়ছে। সরকারের সমালোচনা করলে সেই অ্যাকাউন্ট ব্লক করতে তো ওস্তাদ কেন্দ্রীয় তথ্য-সম্প্রচারমন্ত্রী অশ্বিনী বৈষ্ণো। এখন কী করে তাঁর মন্ত্রক এরকম নোংরা ভাষায় মন্তব্য চোখে দেখতে পাচ্ছে না, প্রশ্ন তোলেন সাকেত গোখেল।

এমনকী বিজেপির ছায়া সংগঠন জাতীয় মহিলা কমিশন কোনও পদক্ষেপ না করে কেবলমাত্র নিন্দা করে থেমে গিয়েছে। অথচ জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন বিজয়া রাহাতকর তো সামান্য ঘটনা ঘটলেই সাঙ্গোপাঙ্গ নিয়ে পশ্চিমবঙ্গে দৌড়ে যান। এ ধরনের ট্যুইটে বিরুদ্ধে এখনও কেন কোনও এফআইআর দায়ের করেনি কমিশন? এ ব্যাপারে গোটা সরকারি প্রশাসন মুখে কুলুপ এঁটে বসে রয়েছে। সাধারণ মানুষ এসবের বিরোধিতা করলেও হিমাংশী নারওয়াল নিয়ে সরকার চুপ। এতেই স্পষ্ট যে, মোদী সরকার এই ধরনের প্রচারকে কৌশলগতভাবে সমর্থন করে যাচ্ছে, লিখেছেন সাকেত গোখেল।

পহলগাম জঙ্গি হামলায় নিহত নৌসেনার বিনয় নারওয়ালের ২৭-তম জন্মদিন ছিল বৃহস্পতিবার। সেই দিনে এক অনুষ্ঠানে মানবতা, সম্প্রীতি, অহিংসতার বার্তা দেন সদ্য স্বামীহারা পত্নী হিমাংশী নারওয়াল। হিমাংশীর এই শান্তি ও ঐক্যের বার্তায় টিভির পর্দা থেকে মোবাইলের স্ক্রিনও বেদনার বাষ্পে ঝাপসা হয়ে গিয়েছিল। গুরুগ্রামের পিএইচডি স্কলার হিমাংশী সেদিন বলেন, আমি চাই দেশের মানুষ ওর জন্য প্রার্থনা করুক। ও যেখানেই থাকুক, সুস্থ থাকুক এবং সুখী থাকুক। পহলগামের ঘটনার পর দেশজুড়ে যেভাবে সাম্প্রদায়িক উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে এবং দুদেশের মধ্যে উত্তেজনার পারদ চড়ছে, তা নিয়েও বলেন হিমাংশী।

তাঁর কথায়, কোনও সম্প্রদায়ের বিরুদ্ধে যেন আক্রোশ ফেটে না পড়ে। আমরা চাই না, দেশের মানুষ যেন মুসলিম অথবা কাশ্মীরিদের বিরুদ্ধে না চলে যায়। আমরা শুধু শান্তি, শুধু শান্তি চাই। অবশ্যই আমরা বিচার হোক এটাও চাই। 


```