Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

তৃণমূল সরকারের পতনের কাউন্টডাউন শুরু হয়ে গেছে, আরামবাগে আক্রমণ মোদীর

বিজেপির রাজ্য ও কেন্দ্রীয় নেতৃত্ব বেশ কিছুদিন ধরেই দাবি করে আসছে, লোকসভা নির্বাচনের পরই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের পতন ঘটবে।

তৃণমূল সরকারের পতনের কাউন্টডাউন শুরু হয়ে গেছে, আরামবাগে আক্রমণ মোদীর

শেষ আপডেট: 1 March 2024 19:00

দ্য ওয়াল ব্যুরো: বিজেপির রাজ্য ও কেন্দ্রীয় নেতৃত্ব বেশ কিছুদিন ধরেই দাবি করে আসছে, লোকসভা নির্বাচনের পরই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের পতন ঘটবে। রাজ্য সরকারকে বরখাস্ত করে রাষ্ট্রপতি শাসন জারি করার হুঁশিয়ারিও দিয়েছে গেরুয়া শিবির। শুক্রবার আরামবাগের জনসভা থেকে স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ব্যাপারে রাজ্য নেতাদের উৎসাহ জোগালেন। প্রধানমন্ত্রী বলেন, বাংলায় তৃণমূল সরকারের পতনের কাউন্টডাউন শুরু হয়ে গেছে।

২০২১-এ বিধানসভা ভোটের প্রচারে এসে প্রধানমন্ত্রী মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বারে বারে দাবি করেছিলেন, দুশোর বেশি আসন নিয়ে বাংলায় ক্ষমতায় আসবে বিজেপি। তারপর প্রধানমন্ত্রীর মুখে আর মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে এমন জোরালো আক্রমণ শোনা যায়নি। 

অবশ্য প্রধানমন্ত্রীর এই সফরের প্রেক্ষাপট ভিন্ন। দুয়ারে কড়া নাড়ছে লোকসভার ভোট। তার উপর সন্দেশখালি নিয়ে রাজ্য রাজনীতি তো বটেই, গোটা দেশেই আলোচনায় সুন্দরবনের ওই দ্বীপটি। স্বভাবতই প্রধানমন্ত্রীর ভাষণ জুড়ে ছিল সন্দেশখালি ও মহিলাদের উপর নির্যাতনের প্রসঙ্গ। মোদী বোঝাতে চেয়েছেন, সন্দেশখালি নিয়ে অভিযোগ এতটাই গুরুতর, যা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের পতন ডেকে আনবে। আর বাংলার সরকার পতনের কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী ফের লোকসভা ভোটে চারশো আসন পাওয়ার আত্মবিশ্বাস ব্যক্ত করে ভাষণ শেষ করেন।


```