Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

তিরুপতি দুর্ঘটনা: অসুস্থ মহিলাকে ভিড় থেকে বের করতে খুলেছিল গেট, তাতেই বিপত্তি!

বুধবার প্রাথমিকভাবে ৩ জনের মৃত্যুর খবর সামনে এসেছিল। পরে রাতের দিকে আরও ৩ জনের মৃত্যু হয়েছে।

তিরুপতি দুর্ঘটনা: অসুস্থ মহিলাকে ভিড় থেকে বের করতে খুলেছিল গেট, তাতেই বিপত্তি!

ফাইল চিত্র

শেষ আপডেট: 9 January 2025 09:48

দ্য ওয়াল ব্যুরো: পদপিষ্টের ঘটনায় যে তাঁদের গাফিলতি রয়েছে তা কার্যত মেনে নিয়েছে তিরুপতি মন্দির কর্তৃপক্ষ। কারণ ভিড় সামলাতে ব্যর্থ হয়েছে তাঁরা। আনুমানিক ৪ হাজার লোকের ভিড় হয়েছিল সেখানে। কিন্তু আচমকা পদপিষ্টের ঘটনা ঘটল কীভাবে? 

পুজো দেওয়ার টোকেন নিতে গিয়ে তিরুপতিতে মাত্রাতিরিক্ত ভিড় হয়ে যায়। টোকেন দেওয়া শুরু হলে হুড়োহুড়িতে পদপিষ্ট হন প্রচুর মানুষ। তাতেই ৬ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে একজনের নাম মল্লিকা। প্রত্যক্ষদর্শীদের অনেকের মতে, ওই মহিলাকে জটলা থেকে বের করে আনার সময়ই ভিড়ের নিয়ন্ত্রণ হারিয়ে যায়। ফলে হুড়হুড়ি পড়ে যায়। 

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে মল্লিকা ভিড়ের মাঝে অসুস্থ হয়ে পড়েছিলেন। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য গেট খুলে দেওয়া হয়েছিল। এই কারণে বাকিরা তাড়াহুড়ো করে মন্দির চত্বরে ঢোকার চেষ্টা করে। পদপিষ্টের ঘটনার সেটাই সূত্রপাত। টিকিট দেওয়ার জন্য ৯১টি কাউন্টার খোলা হয়েছিল। তবে আচমকা গেট খুলে দেওয়ায় ভিড়ের চাপ বাড়ে। যার ফলে দুর্ঘটনা। 

বুধবার প্রাথমিকভাবে ৩ জনের মৃত্যুর খবর সামনে এসেছিল। পরে রাতের দিকে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও একাধিক আহতরা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। ঘটনায় শোকপ্রকাশ করে ইতিমধ্যে মুখ্যমন্ত্রী নাইডু মৃত এবং আহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও দুঃখপ্রকাশ করে বার্তা দিয়েছেন। যদিও এখনও পর্যন্ত কোনও আর্থিক ক্ষতিপূরণের বিষয়ে ঘোষণা করা হয়নি। তবে আহতদের চিকিৎসার ভার যে সরকার নেবে এমন ইঙ্গিত দেওয়া হয়েছে। 

পুলিশি ব্যবস্থা থাকার পরও কীভাবে এই দুর্ঘটনা ঘটল তা নিয়ে বৈঠক করেছে তিরুপতি মন্দির কর্তৃপক্ষ। একই সঙ্গে রাজ্য সরকারের পক্ষ থেকে ঘটনাস্থল পরিদর্শন করা হয়। ভবিষ্যতে যাতে এমন ঘটনা আর না ঘটতে পারে সে জন্য ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।


```