Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

ইসকন মন্দির উড়িয়ে দেওয়া হবে! পাকিস্তানের আইএসআই-এর নাম করে এল হুমকি বার্তা

বম্ব স্কোয়াড থেকে শুরু করে স্নিফার ডগ পাঠিয়ে তল্লাশি শুরু হয়েছে মন্দির চত্বরে। যদিও কোনও জায়গা থেকেই কোনও বোমা উদ্ধার হয়নি।

ইসকন মন্দির উড়িয়ে দেওয়া হবে! পাকিস্তানের আইএসআই-এর নাম করে এল হুমকি বার্তা

তিরুপতির ইসকন মন্দির - ফাইল ছবি

শেষ আপডেট: 28 October 2024 09:53

দ্য ওয়াল ব্যুরো: দু'দিন আগেই অন্ধ্রপ্রদেশের তিরুপতির দুটি হোটেলে বোমাতঙ্ক ছড়ায়। কারণ, হোটেল উড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ইমেল পাঠানো হয়েছিল। শুধু তাই নয়, গুজরাটের ১০টি বিলাসবহুল হোটেলেও বোমাতঙ্ক ছড়ায় সম্প্রতি। এবার তিরুপতির ইসকন মন্দির উড়িয়ে দেওয়ার হুমকি এল! এই ঘটনায় ইতিমধ্যে মন্দিরের নিরাপত্তা বাড়িয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। 

রবিবার মন্দির কর্তৃপক্ষ একটি ইমেল পায় বলে জানতে পেরেছে পুলিশ। তাতে লেখা, 'পাকিস্তানের আইএসআই মদতপুষ্ট জঙ্গিরা মন্দিরে বোমা মারবে!' এই মেলের খবর পেতেই মন্দিরে নিরাপত্তা বাড়িয়েছে পুলিশ। পাশাপাশি বম্ব স্কোয়াড থেকে শুরু করে স্নিফার ডগ পাঠিয়ে তল্লাশি শুরু হয়েছে মন্দির চত্বরে। যদিও কোনও জায়গা থেকেই কোনও বোমা উদ্ধার হয়নি। আগেরগুলির মতো এই হুমকিও ভুয়ো বলে মনে করা হচ্ছে। 

সাম্প্রতিক সময়ে মন্দির, হোটেল ছাড়াও একাধিক বিমানে বোমাতঙ্ক ছড়িয়েছে। পাশাপাশি স্কুল-কলেজেও এমনই হুমকি বার্তা এসেছে। যদিও দেখা গেছে, পুরোটাই ভুয়ো। কোনও বোমাই পাওয়া যায়নি। কিন্তু বারবার এমন ঘটনা কেন ঘটছে তার কোনও উত্তর খুঁজে পাচ্ছে না পুলিশ বা গোয়েন্দারা। বিমানের ক্ষেত্রে অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক অভিযুক্তদের চিহ্নিত করার কাজ শুরু করেছে। ইতিমধ্যে দুজনকে গ্রেফতার করা হয়েছে। তবে এই ধরনের ঘটনা আটকানো সম্ভব হচ্ছে না। 

দু’দিন আগে অন্ধ্রপ্রদেশের তিরুপতিতে মন্দির সংলগ্ন কয়েকটি হোটেলে বোমাতঙ্ক ছড়িয়েছিল। অন্যদিকে, রাজকোটে ১০টি বিলাসবহুল হোটেলেও বোমাতঙ্ক ছড়ায়। 'বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে' - এই হুমকি দিয়ে হোটেল কর্তৃপক্ষগুলিকে ইমেল পাঠানো হয়েছিল। 


```