Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

ডেটিং অ্যাপের ফাঁদে যুবক! তরুণীর সঙ্গে ক্যাফেতে গিয়ে খোয়ালেন প্রায় দেড় লাখ টাকা

টিন্ডার নামক ডেটিং অ্যাপে এক যুবতীর সঙ্গে আলাপ হয়েছিল তরুণের। আর সেই যুবতীর সঙ্গে ডেটে গিয়েই এক নিমেষে সর্বস্বান্ত হয়ে যান তিনি।

ডেটিং অ্যাপের ফাঁদে যুবক! তরুণীর সঙ্গে ক্যাফেতে গিয়ে খোয়ালেন প্রায় দেড় লাখ টাকা

ডেটিং অ্যাপের ফাঁদে যুবক (প্রতীকী ছবি)

শেষ আপডেট: 29 June 2024 19:25

দ্য ওয়াল ব্যুরো: প্রস্তুতি নিচ্ছেন ইউপিএসসি-র। ডেটিং অ্যাপের মাধ্যমে এক যুবতীর সঙ্গে পরিচয় হয়। তবে তাঁর জন্য যে এমন 'ফাঁদ' পাতা রয়েছে তা কল্পনাও করতে পারেননি যুবক। টিন্ডার অ্যাপে তরুণীর ফাঁদে পা দিয়ে ১ লাখ ২১ হাজার ৯১৭ টাকা খোয়ালেন তিনি।

ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামের মতোই ইদানীং ডেটিং অ্যাপগুলিও মনোরঞ্জনের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে। অপরিচিতদের সঙ্গে বন্ধুত্ব করা, তাঁদের সঙ্গে দীর্ঘ সময় ধরে কথাবার্তা, কখনও কখনও সাক্ষাৎ ইত্যাদি যাবতীয় বিষয় নিয়েই ডেটিং অ্যাপ। মনের মানুষ খুঁজতে আজকাল অনেকেই ডেটিং অ্যাপে প্রোফাইল খোলেন। তেমনই টিন্ডার নামক ডেটিং অ্যাপে এক যুবতীর সঙ্গে আলাপ হয়েছিল তরুণের। আর সেই যুবতীর সঙ্গে ডেটে গিয়েই এক নিমেষে সর্বস্বান্ত হয়ে যান তিনি।

টিন্ডারে বর্ষা নামে এক যুবতীর সঙ্গে পরিচয় হয়েছিল ওই যুবকের। অল্প কয়েকদিন বার্তালাপের পর জন্মদিন উদযাপনের জন্য তাঁরা দেখা করেন। পূর্ব দিল্লির বিকাশ মার্গের একটি ক্যাফেতে  যুবককে ডেকেছিল বর্ষা। 

আড্ডা, খাওয়া-দাওয়া মিলিয়ে প্রথমবার ডেটে গিয়ে তরুণীর সঙ্গে বেশ ভালোই সময় কাটছিল যুবকের। ক্যাফেতে স্ন্যাক্স, কেক এবং সফট ড্রিঙ্কস অর্ডার করেছিলেন তাঁরা। কিন্তু হঠাৎই পারিবারিক কারণে বর্ষাকে তাড়াতাড়ি চলে যেতে হয়। এরপর হোটেলের বিল দেখেই হকচকিত হয়ে যান যুবক। সামান্য সময়ের খাওয়াদাওয়ায় তাঁদের বিল হয়েছে ১ লক্ষ ২১ হাজার ৯১৭ টাকা। 

ওয়েটারদের ডেকে কীভাবে এত টাকার বিল এল, জানতে চান ওই যুবক। কিন্তু বিল ঠিক করা তো দূর, বরং ক্যাফের মালিক এসে তাঁকে ধমকাতে শুরু করেন। চাপের মুখে বাধ্য হয়ে সব টাকা দিয়ে বিল মেটাতে বাধ্য হন যুবক। 

ক্যাফে থেকে বেরিয়েই থানায় ছোটেন যুবক। পুলিশের কাছে সমস্ত ঘটনা জানান। এরপরই তদন্তে নামে পুলিশ বড় গ্যাংয়ের খোঁজ পায়। তদন্তকারীরা জানতে পারেন, ওই যুবতী কখনও বর্ষা, কখনও আয়েষা, কখনও আবার নূর নামে নিজেকে পরিচয় দিয়ে যুবকদের ফাঁদে ফেলেন। তাঁর আসল নাম আফসান পারভিন। ওই ক্যাফের মালিক, কর্মচারীরাও প্রতারণা চক্রের সঙ্গে জড়িত। যুবকদের ওই ক্যাফেতে ডেটে ডেকে বিভিন্ন অজুহাত দিয়ে পালিয়ে যায় যুবতী। আর বিল মেটাতে গিয়ে রীতিমতো ফ্যাসাদে পড়েন যুবকরা। শুধু দিল্লিই নয়, মুম্বই, বেঙ্গালুরু, হায়দরাবাদেও ছড়িয়েছে প্রতারণা চক্র।


```