Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

অযোধ্যায় নজরকাড়া নিরাপত্তা, রাম-নগরে নাভিশ্বাস আমজনতার

অযোধ্যা জুড়ে সাজ সাজ রব। আগামী ২২ জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মোদী। ওই দিনই রামলালার প্রাণপ্রতিষ্ঠা হবে।

অযোধ্যায় নজরকাড়া নিরাপত্তা, রাম-নগরে নাভিশ্বাস আমজনতার

শেষ আপডেট: 31 December 2023 20:07

দ্য ওয়াল ব্যুরো: অযোধ্যা জুড়ে সাজ সাজ রব। আগামী ২২ জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মোদী। ওই দিনই রামলালার প্রাণপ্রতিষ্ঠা হবে।

তার আগে মন্দিরের উদ্বোধনকে ঘিরে রাম-নগরে পুলিশের কঠোর নিরাপত্তাকে ঘিরে রীতিমতো নাভিশ্বাস ওঠার জোগাড় সাধারণ মানুষ থেকে দর্শনার্থীদের। রাম মন্দির সংলগ্ন চত্বর তো বটেই আশেপাশের এলাকাতেও প্রতিদিনই পুলিশের বজ্র আঁটুনির সন্মুখীন হতে হচ্ছে সাধারণ মানুষকে।

বাসিন্দারা বলছেন, সেই ২০১৯ সালের নভেম্বরে আদালতের রায় বেরানোর পর থেকে পুরো উদ্যমে শুরু হয়েছে রাম মন্দিরের কাজ। সম্প্রতি মন্দিরের পুনর্নিমার্ণের কিছু ছবি প্রকাশ্যে এনেছে সরকার। তারপর থেকেই মন্দিরের কারুকাজ দেখার জন্য দর্শনার্থী থেকে সাধারণ মানুষের কৌতূহল বেড়েছে।

দর্শনার্থী থেকে বাসিন্দারা বলছেন, কিন্তু উঁকিঝুঁকি মারার কোনও উপায় নেই। প্রতি পদে আগ্নেয়াস্ত্র উঁচিয়ে তীক্ষ্ন নজরদারি রয়েছে জওয়ানদের। ন্যূনতম সন্দেহজনক কিছু দেখলেই দাঁড় করিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

নিরাপত্তার এমন বজ্রআঁটুনিতে স্বভাবতই অস্বস্তিতে আমজনতা। শুধু মন্দিরের বাইরে নয়, কঠোর নিরাপত্তা রয়েছে মন্দিরের ভেতরেও। সাধারণ দর্শনার্থীদের কথায়, চারিদিকে নিরাপত্তার বেড়াজাল। সেসব পেরিয়ে দূর  থেকে রামলালার মূর্তি দেখার জন্য দাঁড়ানো মাত্রই ফের প্রহরীদের তাড়া দেওয়া। ফলে রাম দর্শন সেভাবে হচ্ছে না। বরং রক্ষীদের নিরাপত্তার কড়াকড়িতে রীতিমতো নাজেহাল হতে হচ্ছে সকলকে।

পুলিশের এক কর্তা অবশ্য জানান, সুরক্ষার স্বার্থেই এই ব্যবস্থা। তিনি জানিয়েছেন, রাম মন্দিরের উদ্বোধনের ৭২ ঘণ্টা আগে নিরাপত্তার এই কড়াকড়ি আরও বাড়বে।


```