Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

আখখেতে হেলেদুলে ঘুরছে বাঘ! ডোরাকাটা আতঙ্কে হাড়হিম লখিমপুর খেরিতে

আখখেতে হেলেদুলে ঘুরছে বাঘ! ডোরাকাটা আতঙ্কে হাড়হিম লখিমপুর খেরিতে

শেষ আপডেট: 30 September 2023 20:33

দ্য ওয়াল ব্যুরো: ভ্রমণপিপাসু মাত্রেই প্রকৃতিপ্রেমিক। আর সেই প্রকৃতির মধ্যে শুধু ঘন জঙ্গল কিংবা পাহাড়-সমুদ্রই নয়, রয়েছে বন্যপ্রাণও। বাঘ, সিংহ, ভালুক, হরিণ থেকে শুরু করে বিভিন্ন রকমের বন্যপ্রাণী দেখার জন্য অভয়ারণ্য কিংবা জাতীয় উদ্যানে ছুটে যান মানুষ। বিশেষ করে বাঘের দেখা পেতে উৎসাহী মানুষের সংখ্যা নেহাত কম নয়। যদিও চাইলেও সব সময় দক্ষিণরায়ের দেখা পাওয়া যায় না। তিনি নাকি নিজের মর্জির মালিক, ইচ্ছে হলে দেখা দেন, না হলে তাঁকে খুঁজে পায় কার সাধ্য? 
 
তবে উত্তরপ্রদেশের লখিমপুর খেরি এলাকার বাসিন্দারা এখন থরহরি কম্প। কারণ, এক ডোরাকাটার সম্প্রতি মর্জি হয়েছে, তাই খেরির আনাচে কানাচে, পথে-ঘাটে, মাঠে জঙ্গলে দিব্যি ঘুরে বেড়াচ্ছেন তিনি। ভয়ডর নেই, দুলকি চালে জঙ্গলের রাজা আপন খেয়ালে আখ খেতের মধ্যে দিয়ে ঘুরে বেড়াচ্ছেন। সেই ভিডিও এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। 
 
প্রশান্ত পাণ্ডে নামে এক যুবক এক্স হ্যান্ডেলে শেয়ার করেছেন ভিডিওটি। ১৭ সেকেন্ডের ছোট্ট ভিডিওতে দেখা যাচ্ছে, গাড়ির ভেতর থেকে ক্যামেরাবন্দি করা হচ্ছে বাইরে আখ খেতের দৃশ্য। আর সেখানেই কয়েক মিটার দূরে হেঁটে বেড়াচ্ছে একটি দশাসই বাঘ। হেঁটে একটু এগোনোর পর বসেও পড়ে সেটি। চোখে গাড়ির জোরালো আলো পড়া সত্ত্বেও ভাবলেশহীন হয়ে এদিক অধিক দেখতে থাকে বাঘটি। 
 
ভিডিওর ক্যাপশনে লেখা হয়েছে, উত্তরপ্রদেশের তরাই অঞ্চলের কুকরা এলাকায় দেখা মিলেছে বাঘটির। ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিসের এক আধিকারিক রমেশ পাণ্ডে ভিডিওটি শেয়ার করে লিখেছেন, আখ খেতে বাঘের ঘুরে বেড়ানোর দৃশ্য খুব একটা অস্বাভাবিক নয় কারণ তা শিকার ও শিকারি উভয়েরই স্বাভাবিক বাসস্থান। তরাই অঞ্চলে বিশেষ করে শীতকালে তাই মানুষ এবং বাঘের মোলাকাত মাঝেমধ্যেই ঘটে থাকে।

```