
সংগৃহীত ছবি
শেষ আপডেট: 2 January 2025 16:52
দ্য ওয়াল ব্যুরো: খেতে কাজ করার সময় বাঘের হামলা। গুরুতর আহত এক মহিলা-সহ তিন জন। ঘটনা রাজস্থানের দৌসা এলাকার। ওই তিনজনেরই চিকিৎসা চলছে জয়পুরে।
খবর পেয়ে বাঘটিকে ধরতে গেলে উদ্ধারকারী দল ও বন কর্মীদের গাড়িতেও লাফিয়ে পড়ে সে। পরে সেখান থেকে পালিয়ে যায়। লুকিয়ে যায় ঝোপে।
বন দফতর সূত্রে দানা গিয়েছে, সরীক্ষা ব্যাঘ্র প্রকল্পে মোট ৪২টি বাঘ রয়েছে। কিছুদিন আগে সেখান থেকে তিনটি বাঘ পালিয়ে লোকালয়ে চলে আসে। তাদের অনুমান ওই তিনটি বাঘের মধ্যে একটি লোকালয়ে এসে তিনজনের ওপর আক্রমণ চালায়। বাকি দু'জন জামওয়া রামগড়ে থাকতে পারে বলে মনে করা হচ্ছে।
বাঘটির ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। প্রথম ভিডিওটিতে দেখা যায় একটি গাড়িতে হামলা চালাচ্ছে বাঘটি। ঝাপিয়ে পড়ছে গাড়ির ওপর। তারপর পালিয়ে যাচ্ছে এলাকা থেকে।
আরেকটি ভিডিওতে দেখা যায়, দু'টি দেওয়ালের মধ্যে আটকে রয়েছে বাঘটি। গর্জন করছে। কেউ এগিয়ে এলিয়ে আক্রমণের চেষ্টা করছে। বেশ কিছুক্ষণ এমন চলার পর সে ঝোপে লুকিয়ে পড়ছে।
বন কর্মীরা জানিয়েছেন, মহিলা ও খেতে কাজ করা আরও দু'জনের ওপর হামলা চালানোর আগে ঝোপেই লুকিয়ে ছিল সে। পরে আক্রমণ করে।
একটি বাঘের হদিশ মিললেও, ওই ব্যাঘ্র প্রকল্প থেকে পালিয়ে যাওয়া বাকি দু'টি বাঘের হদিশ মেলেনি। খোঁজ চলছে। এই বাঘটিকেও এখনও খুঁজে পাওয়া যায়নি। তল্লাশি চলছে আশপাশের এলাকায়। সচেতন করা হয়েছে স্থানীয়দের।