Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকের

বাঘে-শুয়োরে এক ঘাটে জল খেতেই হল, দেখুন, মধ্যপ্রদেশের ভাইরাল ভিডিও

একই কুয়োতে জল খাচ্ছে একটি বাঘের শাবক ও একটি বন্য শূকর। না, কোনও সিনেমার দৃশ্য নয়। এমনই এক অবাক করা ঘটনা ঘটেছে মধ্যপ্রদেশের সিওনি জেলায়।

বাঘে-শুয়োরে এক ঘাটে জল খেতেই হল, দেখুন, মধ্যপ্রদেশের ভাইরাল ভিডিও

ফাইল চিত্র

শেষ আপডেট: 5 February 2025 12:57

দ্য ওয়াল ব্যুরো: একই কুয়োতে জল খাচ্ছে একটি বাঘের শাবক ও একটি বন্য শূকর। না, কোনও সিনেমার দৃশ্য নয়। এমনই এক অবাক করা ঘটনা ঘটেছে মধ্যপ্রদেশের সিওনি জেলায়। সোমবার সন্ধ্যায় একটি বাঘের শাবক ও একটি বন্য শূকর শিকার ও শিকারীর সম্পর্ক ভুলে একই সঙ্গে একটি গভীর কুয়োয় পড়ে যায়। বিরল এই দৃশ্য দেখে হতবাক গ্রামবাসীরা। তাঁরা দ্রুত বন দফতরে খবর দেন।  

প্রত্যক্ষদর্শীদের মতে, বাঘের শাবকটি শিকার ধরার জন্য বন্য শূকরটিকে তাড়া করছিল। কিন্তু সেই তাড়ার মাঝেই নিয়ন্ত্রণ হারিয়ে দুজনেই গভীর কুয়োর মধ্যে পড়ে যায়। গভীর কুয়োয় আটকে গিয়ে দু'টো প্রাণীই বিপদের মধ্যে পড়ে। প্রথমে গ্রামবাসীরা ভয় পেলেও পরে তারা কুয়োর চারপাশে জড়ো হয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করতে থাকেন।  

ঘটনার খবর পেয়ে দ্রুত বন দফতরের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে যায়। বিশেষজ্ঞদের মতে, আটকে পড়া প্রাণীগুলোর মধ্যে স্বাভাবিক প্রতিক্রিয়ায় বাঘের শাবকটি শূকরের উপর হামলা চালাতে পারে। তাই উদ্ধারকাজে বিশেষ সতর্কতা অবলম্বন করা হচ্ছে।  

বর্তমানে দু'টো প্রাণীই জীবিত আছে। বন দফতরের কর্মকর্তারা চেষ্টা করছেন তাদের নিরাপদে কুয়ো থেকে বের করে আনার। পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখে দ্রুত তাদের বনে ফিরিয়ে দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে।


```