Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

অমানবিক! পা, মুখ বেঁধে বস্তায় ভরে নদীতে ফেলে দেওয়া হচ্ছিল কুকুরদের, তারপর...

বস্তায় অন্তত ১২টি কুকুর ছিল বলে জানিয়েছে পুলিশ।

অমানবিক! পা, মুখ বেঁধে বস্তায় ভরে নদীতে ফেলে দেওয়া হচ্ছিল কুকুরদের, তারপর...

প্রতীকী ছবি

শেষ আপডেট: 3 August 2024 19:08

দ্য ওয়াল ব্যুরো: মানুষ কতটা অমানবিক হতে পারে তার আরও একটি উদাহরণ রাখল মধ্যপ্রদেশ। বস্তাবন্দি করে একাধিক কুকুরকে ফেলে দেওয়া হচ্ছিল নদীতে। তাদের সকলের মুখ, পা সবই বাঁধা ছিল। কারা এমন ঘটনা ঘটাল তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। যদিও ওই কুকুরগুলিকে উদ্ধার করা সম্ভব হয়েছে। কারওই মৃত্যু হয়নি। 

মধ্যপ্রদেশের ভোপাল থেকে ৫০০ কিলোমিটার পূর্বে সাতনা বলে একটি জায়গা আছে। এই ঘটনা সেখানেরই। পুলিশ জানিয়েছে, কয়েকটি কুকুরকে বস্তায় ভরে একটি ব্রিজ থেকে নদীতে ফেলে দেওয়া হচ্ছিল। তাদের সবার মুখ এবং পা দড়ি দিয়ে বাঁধা ছিল। তবে কয়েকজন বাধা দেওয়ায় তা করা সম্ভব হয়নি। বস্তায় অন্তত ১২টি কুকুর ছিল বলে জানিয়েছে পুলিশ। 

এই ঘটনার ইতিমধ্যে নন্দু এবং প্রদীপ বাসর নামের দুই ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। যদিও তাদেরকে এখনও পর্যন্ত ধরতে পারেনি পুলিশ। দুজনেই পলাতক বলে জানা গেছে। এদিকে বস্তাবন্দি কুকুরগুলিকে উদ্ধার করে তাদের স্থানীয় এলাকায় ছেড়ে দেওয়া হয়েছে। পুলিশ জানতে পেরেছে, দুই অভিযুক্ত কোতোয়ালি এলাকার বাজরাহা তোলির বাসিন্দা। তাদের বাড়ি গিয়ে জিজ্ঞাসাবাদ করছে তাঁরা। 

একটি ই-রিকশা করে কুকুরদের নদীতে ফেলবে বলে এসেছিল নন্দু এবং প্রদীপ। রাস্তার একটি সিসিটিভি ফুটেজ থেকে তাদের ছবি পেয়েছে পুলিশ। সেই প্রেক্ষিতে দুজনের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। অনুমান, এইভাবে হয়তো আরও অনেক কুকুর, বিড়াল বা পশুদের অত্যাচার করতে পারে তারা। তাই তাদের বাড়িতেও একপ্রকার তল্লাশি চালানো হয়। যদিও কিছু উদ্ধার হয়নি। 


```