Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশু

পিকনিক করতে যাওয়ার পথে দুর্ঘটনা! রাজস্থানে বাস উল্টে মৃত্যু তিন ছাত্রীর, আহত কমপক্ষে ২৫

বাসটিতে ৬২ জন পড়ুয়া ও তিনজন শিক্ষক ছিলেন বলে খবর।

পিকনিক করতে যাওয়ার পথে দুর্ঘটনা! রাজস্থানে বাস উল্টে মৃত্যু তিন ছাত্রীর, আহত কমপক্ষে ২৫

দুর্ঘটনাগ্রস্ত বাসের ছবি

শেষ আপডেট: 8 December 2024 20:51

কলকাতা ব্যুরো: সাতসকালে পিকনিকে যাওয়ার জন্য রওনা দিয়েছিল স্কুল বাস। কিন্তু গন্তব্যে পৌঁছনর আগেই এতবড় বিপদ অপেক্ষা করছে তা কে জানত? পিকনিকে যাওয়ার পথেই বাস উল্টে মৃত্যু হল তিন ছাত্রীর। রাজস্থানের পালি এলাকার ঘটনা।

পুলিশ সূত্রে খবর, এদিন পালির দেসুরি নালের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে পাল্টি খায় স্কুল বাসটি। বাসটিতে ৬২ জন পড়ুয়া ও তিনজন শিক্ষক ছিলেন বলে খবর।

ঘটনাস্থলেই তিনজন ছাত্রের মৃত্যু হয় এবং গুরুতর আহত অবস্থায় আরও ২৫ জন শিশুকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। মৃত তিন ছাত্রীর নাম প্রীতি, আরতি ও অনিতা। জেলা পুলিশ সুপার জানিয়েছেন, আমেটের মহত্মা গান্ধী স্কুলের পড়ুয়ারা বাসে চেপে দেসুরির পরশুরাম মহাদেব মন্দিরে পিকনিক করতে যাচ্ছিল। সে সময় ঘটে যায় দুর্ঘটনা।

হাসপাতাল সূত্রে খবর, ২৫ জন শিশু গুরুতর আহত হয়েছে। তবে বাকি ৩৭ জন শিক্ষার্থীকে প্রাথমিক চিকিৎসার পর বাড়ি ছেড়ে দেওয়া হয়।

পুলিশ সূত্রে খবর, ইতিমধ্যে বাস চালকদের বিরুদ্ধে দায়ের হয়েছে মামলা। মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনায় শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা ও রাজ্যপাল হরিভাউ বাগাদে।


```