Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল

ডিভাইডারে ধাক্কা মেরে শূন্যে উড়ল গাড়ি, মৃত বাবা ও দুই নাবালক সন্তান! ভাইরাল ভয়াবহ ভিডিও

ভয়াবহ দুর্ঘটনার ভিডিও ভাইরাল হতেই শিউরে উঠছে দেশবাসী।

ডিভাইডারে ধাক্কা মেরে শূন্যে উড়ল গাড়ি, মৃত বাবা ও দুই নাবালক সন্তান! ভাইরাল ভয়াবহ ভিডিও

ভাইরাল ভিডিও থেকে নেওয়া ছবি

শেষ আপডেট: 2 April 2025 12:10

দ্য ওয়াল ব্যুরো: ইদের (Eid) পর পরিবারকে নিয়ে গ্রামের বাড়িতে যাচ্ছিলেন। ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল একই পরিবারের তিনজনের। কর্নাটকের (Karnataka) চিত্রদুর্গ জেলার ১৫০এ জাতীয় সড়কের ঘটনা। ইতিমধ্যে দুর্ঘটনার মুহূর্ত এলাকার সিসিটিভি ক্যামেরায় (CCTV) ধরা পড়েছে। সেখানেই দেখা যাচ্ছে হাইওয়ের পাশে থাকা ডিভাইডারে ধাক্কা মেরে কমপক্ষে ১৫ বার পাল্টি খেয়ে উল্টে যায় একটি সাদা চারচাকা গাড়ি। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৩৫ বছর বয়সি মৌলা আব্দুল ও তাঁর ১০ ও ১৫ বছরের দুই সন্তানের। জানা গিয়েছে একজনের নাম সমীর এবং অপরজন রহমান।

ভয়াবহ দুর্ঘটনার ভিডিও ভাইরাল হতেই শিউরে উঠছে দেশবাসী। ভিডিওতে গাড়িটিকে পাল্টি খেয়ে আকাশে উড়তে এবং একজনকে দরজা থেকে ছিটকে বেরিয়ে আসতে দেখা যাচ্ছে।

সূত্রের খবর, পেশায় ঠিকা শ্রমিক হিসাবে বেঙ্গালুরুতে কর্মরত মৌলা মঙ্গলবার তাঁর ৭৫ বছর বয়সি মা ফতিমা, স্ত্রী সালিমা বেগম ও সমীর, রহমান ও হুসেন নামে তিন ছেলেকে নিয়ে কর্নাটকের ইয়াদগিরের বাড়িতে যাচ্ছিলেন। 

কিন্তু চিত্রদুর্গ জেলার মনাকালমুর তালুকের কাছে ১৫০এ জাতীয় সড়কে গাড়িটি উঠতেই আচমকা সেটি ডিভাইডারে ধাক্কা মারে বলে খবর। তবে ভাগ্যের জোরে তিনজন প্রাণে বাঁচলেও গুরুতর জখম অবস্থায় তাঁদের বল্লারি ভিআইএমএস হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, হুসেনের মাথায় গুরুতর চোট রয়েছে। 

দুর্ঘটনার খবর পেয়ে রামপুর থানার পুলিশ পরিবারের ৬ জনকেই হাসপাতালে ভর্তি করলে চিকিৎসকরা জানিয়ে দেন, ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়েছে। বাকিদের চোট গুরুতর, তাঁদের চিকিৎসা চলছে। কিন্তু কী কারণে এমন দুর্ঘটনা ঘটল তা এখনও জানা যায়নি। ঘটনার তদন্ত শুরু হয়েছে। নিয়ন্ত্রণ হারিয়েই অঘটন নাকি এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। 

গত বৃহস্পতিবারই বেঙ্গালুরুতে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল হায়দ্রাবাদের বাসিন্দা পেশায় চিকিৎসক অমর প্রসাদ নামে এক ব্যক্তির। ট্রাকের ধাক্কায় চিকিৎসকের এসইউভি গাড়িটি একেবারে দুমড়ে মুচড়ে যায় বলে খবর। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।


```