Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ছত্তীসগড়ে ৩ নকশালের মৃত্যু, গুলির লড়াই চলছে সুকমার জঙ্গলে

এদিনই নিরাপত্তা বাহিনী বিজাপুর জেলার আওয়াপল্লি থানা এলাকায় দুটি দেশী বিস্ফোরক নিষ্ক্রিয় করে।

ছত্তীসগড়ে ৩ নকশালের মৃত্যু, গুলির লড়াই চলছে সুকমার জঙ্গলে

হতাহতের সংখ্যা চূড়ান্তভাবে জানা যায়নি।

শেষ আপডেট: 9 January 2025 15:44

দ্য ওয়াল ব্যুরো: ছত্তীসগড়ের সুকমায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ৩ নকশালপন্থীর মৃত্যু হয়েছে। রাজ্যের উপমুখ্যমন্ত্রী বিজয় শর্মা এই খবর দিয়ে জানিয়েছেন, বৃহস্পতিবার সকাল থেকে তল্লাশি অভিযানের সময় সুকমা-বিজাপুর সীমানার জঙ্গলে দুপক্ষে গুলির লড়াই শুরু হয়। বেলা পর্যন্ত ৩ নকশাল সদস্যকে খতম করেছে বাহিনী। 

জেলার সংরক্ষিত বাহিনী, বিশেষ টাস্কফোর্স, সিআরপিএফের জঙ্গলযুদ্ধে বিশেষভাবে প্রশিক্ষিত কোবরা বাহিনী যৌথ তল্লাশি অভিযান চালিয়েছিল। সুকমার পুলিশ সুপার কিরণ চ্ববন জানান, এখনও গুলির লড়াই চলছে। ফলে মোট হতাহতের সংখ্যা চূড়ান্তভাবে জানা যায়নি।

এর আগে এদিনই নিরাপত্তা বাহিনী বিজাপুর জেলার আওয়াপল্লি থানা এলাকায় দুটি দেশী বিস্ফোরক নিষ্ক্রিয় করে। খালি বিয়ার বোতল ব্যবহার করে নকশালরা এই বিস্ফোরক তৈরি করেছিল। যাতে আপাতদৃষ্টিতে নিরাপত্তা বাহিনীর চোখে ধুলো দেওয়া যায়। উল্লেখ্য, গত সোমবার মাইন বিস্ফোরণে বস্তার জেলায় নিরাপত্তা বাহিনীর গাড়ি উড়িয়ে ৮ জওয়ানকে হত্যা করে মাওবাদীরা।


```