Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

একের পর এক হাতির মৃত্যু বান্ধবগড় অভয়ারণ্যে! এ পর্যন্ত প্রাণ গেছে ১০টির, কীটনাশকেই কি বিপদ

ঠিক কী কারণে একের পর হাতির মৃত্যু হচ্ছে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।

একের পর এক হাতির মৃত্যু বান্ধবগড় অভয়ারণ্যে! এ পর্যন্ত প্রাণ গেছে ১০টির, কীটনাশকেই কি বিপদ

হাতির দেহ উদ্ধারে পুলিশ ও বনকর্মীরা

শেষ আপডেট: 1 November 2024 19:51

দ্য ওয়াল ব্যুরো: বুধবারই সাত হাতি মৃত্যুর খবর সামনে আসতেই শোরগোল পড়ে গিয়েছিল। তার চব্বিশ ঘণ্টা কাটতে না কাটতেই ফের মধ্যপ্রদেশের বান্ধবগড়ে উদ্ধার আরও তিনজনের দেহ। চলতি সপ্তাহে এখনও পর্যন্ত ১০ হাতির মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। সূত্রের খবর, বিষাক্ত ফসল খাওয়ার কারণেই এমন কাণ্ড।

বান্ধবগড় ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্পের তরফে জানানো হয়েছে, বুধবার সন্ধেয় এক এবং বৃহস্পতিবার দু’জনের মৃত্যু হয়েছে। ঠিক কী কারণে একের পর হাতির মৃত্যু হচ্ছে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই পুরো বিষয়টা পরিষ্কার হবে বলে মনে করা হচ্ছে। 

দিল্লি থেকে ওয়াইল্ডলাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরোর পাঁচ সদস্যের একটি বিশেষজ্ঞ দল ইতিমধ্যে বান্ধবগড়ে এসে পৌঁছেছেন। নাগপুরের ন্যাশনাল টাইগার কনজারভেশন অথরিটির আধিকারিকরা বিষয়টি সরজমিনে খতিয়ে দেখছেন।

ইতিমধ্যে আশেপাশের কৃষি জমি, ধানের ক্ষেত, জলাশয় এবং যেখান থেকে ফসল খাওয়ার পর হাতিদের এমন পরিণতি সেখানকার নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হচ্ছে বলে খবর। 

সূত্রের খবর, সম্প্রতি কৃষকরা ফসলে কীটনাশক স্প্রে করেছিলেন। তা খাওয়ার পরই এমন কাণ্ড। বন দফতর সূত্রে খবর, প্রথমে দু’টি হাতিকে মৃত অবস্থায় পাওয়া গেলেও পরে সেই সংখ্যা সাতে গিয়ে পৌঁছয়। বর্তমানে সেই সংখ্যাটা গিয়ে দাঁড়িয়েছে দশে। গোটা এলাকায় তল্লাশি জারি রয়েছে। 

মঙ্গলবার বিকেলেই বান্ধবগড় ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্পের একটি এলাকায় দু’টি হাতির নিথর দেহ পড়ে থাকতে দেখেন বনকর্মীরা। তখনই তাঁদের মনে সন্দেহ হয়। এরপর আশপাশের জঙ্গলে তল্লাশি চালিয়ে আরও আট হাতি মৃত অবস্থায় উদ্ধার হয়।


```