Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ডাইনি অপবাদে একই পরিবারের তিনজনকে কুপিয়ে খুন! ঝাড়খণ্ডের জঙ্গলে নগ্ন দেহ উদ্ধার

পুলিশ সূত্রে খবর, মৃত তিনজন একই পরিবারের। শরীরে একাধিক ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে।

ডাইনি অপবাদে একই পরিবারের তিনজনকে কুপিয়ে খুন! ঝাড়খণ্ডের জঙ্গলে নগ্ন দেহ উদ্ধার

প্রতীকী চিত্র

শেষ আপডেট: 13 October 2024 18:07

দ্য ওয়াল ব্যুরো: ডাইনি অপবাদে একই পরিবারের তিন সদস্যকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনে করে তাঁদের নগ্ন দেহ জঙ্গলে ফেলে দেওয়ার অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে ঝাড়খণ্ডের পশ্চিম সিংভুম জেলায় চাঞ্চল্য ছড়িয়েছে। 

সূত্রের খবর, গত ১০ তারিখ বৃহস্পতিবার ঘটনাটি ঘটে। শুক্রবার সকালে স্থানীয় সিয়ানকেল গ্রামের একটি জঙ্গল থেকে দেহ উদ্ধারের ঘটনায় হইচই পড়ে যায়। পুলিশ সূত্রে খবর, মৃত তিনজন একই পরিবারের। শরীরে একাধিক ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলেই পুরো বিষয়টি পরিষ্কার হবে। অভিযুক্ত তিন জনকে খুন করে টেনে হিঁচড়ে জঙ্গলে নিয়ে গিয়ে ফেলে আসে।

স্থানীয়রা জানিয়েছেন, মৃতদের নাম দুগলু পূর্তি (৫৭), তাঁর স্ত্রী সুকবারো পূর্তি (৪৮) এবং বড় মেয়ে দসকির পূর্তি (২৪)। বৃহস্পতিবার ওই পরিবারেরই ছোট মেয়ে স্কুল থেকে বাড়ি ফিরে দেখে সেখানে কেউ নেই।

পরে বাবা, মা ও দিদিকে অনেক জায়গায় খুঁজলেও তাঁদের খুঁজে পাওয়া যায়নি। এরপর স্থানীয়দের সঙ্গে থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করে। পরে পুলিশ তদন্তে নেমে জঙ্গল থেকে তিনজনের দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। 

তদন্তে নেমে ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। স্থানীয়দের মতে ডাইনি অপবাদেই তাঁদের খুন করা হয়েছে। কিন্তু পুলিশ সেই অভিযোগ মানতে নারাজ। এর পিছনে অন্য রহস্য আছে বলেই মনে করছেন তদন্তকারীরা। ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি।


```