Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

ফের রেল দুর্ঘটনা! ঝাড়খণ্ডে দুই মালগাড়ির সংঘর্ষে ঝলসে মৃত দুই চালক-সহ তিন, দায় এড়াল রেল

তবে দুর্ঘটনায় ভারতীয় রেলের কোনও গাফিলতি নেই বলে জারি করা হয়েছে বিবৃতি।

ফের রেল দুর্ঘটনা! ঝাড়খণ্ডে দুই মালগাড়ির সংঘর্ষে ঝলসে মৃত দুই চালক-সহ তিন, দায় এড়াল রেল

ঝাড়খণ্ডে রেল দুর্ঘটনা

শেষ আপডেট: 1 April 2025 14:30

দ্য ওয়াল ব্যুরো: এপ্রিল (April) মাসের প্রথম দিনেই ভয়াবহ ট্রেন দুর্ঘটনা (Train Accident) ঝাড়খণ্ডে (Jharkhand)। জানা গিয়েছে, মঙ্গলবার ভোর সাড়ে ৩টে নাগাদ সাহেবগঞ্জে দুটি মালগাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনার জেরে দু'জন লোকো পাইলট-সহ ৩ জনের ঝলসে মৃত্যু হয়েছে বলে খবর। গুরুতর জখম হয়েছেন কয়েকজন সিআইএসএফ (CISF) জওয়ানও।

সাহেবগঞ্জ জেলার বারহাইট থানার এলাকার ফারাক্কা-লালমাটিয়া এমজিআর শাখায় দু'টি মালবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষের কারণে আচমকাই আগুন লেগে যায়। তবে দুর্ঘটনায় ভারতীয় রেলের কোনও গাফিলতি নেই বলে জারি করা হয়েছে বিবৃতি। বলা হয়েছে, 'যেখানে এই দুর্ঘটনা ঘটেছে, সেটি এনটিপিসির প্রাইভেট লাইন। ওই লাইনে ট্রেন চলাচল ভারতীয় রেল নিয়ন্ত্রণ করে না।'

সাহেবগঞ্জের বারহাইতে এনটিপিসি গেটের কাছে এদিন একটি মালবাহী ট্রেন লাইনের উপর দাঁড়িয়ে ছিল। সেই সময় দ্রুত গতিতে আসা অন্য একটি মালবাহী ট্রেন সেটিকে ধাক্কা মারে। সঙ্গে সঙ্গে ইঞ্জিন ও কয়লা বোঝাই বগিতে আগুন ধরে যায় বলে খবর। 

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, মঙ্গলবার খালি পণ্যবাহী ট্রেনটি বারহাইত এমটি-তে অবস্থান করছিল। তখন লালমাটিয়া থেকে আসা একটি কয়লা বোঝাই থ্রু-পাস পণ্যবাহী ট্রেনটি সেটিতে ধাক্কা মারে। 

দমকল কর্মীরা জানিয়েছেন ইঞ্জিনটিতে সাতজন ছিলেন, তাঁদের মধ্যে দু'জনের মৃত্যু হয়েছে এবং চারজন আহত হয়েছেন। একজন শ্রমিক ইঞ্জিনে আটকে পড়লেও পরে তাঁকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বারহাইত সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই তাঁর মৃত্যু হয়েছে বলে খবর। শেষ পাওয়া খবর মৃতের সংখ্যা আপাতত তিন। পরে সেই সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এদিকে গুরুতর আহত অবস্থায় ৫ জনের ওই হাসপাতালেই চিকিৎসা চলছে বলে জানা গিয়েছে।

এদিন দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় রেলের আধিকারিক ও বারহাইত থানার পুলিশ। কী কারণে এত বড় দুর্ঘটনা ঘটল তা জানতে শুরু হয়েছে তদন্ত।


```