
শেষ আপডেট: 23 January 2024 12:28
দ্য ওয়াল ব্যুরো: ২০২২ সালে নামিবিয়া থেকে প্রথম দফায় ভারতে আনা হয়েছিল আটটি চিতা। মধ্যপ্রদেশের কুনো জাতীয় উদ্যানে থাকা চিতাগুলির মধ্যে একটি হল 'জোয়ালা'। মঙ্গলবার সকালে জানা গেল সে তিনটি শাবকের জন্ম দিয়েছে। খুশির খবর দিয়েছেন কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রী ভূপেন্দ্র যাদব।
মঙ্গলবার তিনি সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, এক সপ্তাহ আগে নামিবিয়া থেকে আনা অন্য একটি চিতা 'আশা' শাবকের জন্ম দিয়েছিল। সাত দিনের মাথায় আরও তিন শাবকের জন্ম হল কুনোয়। এই খবর দিয়ে কেন্দ্রীয় মন্ত্রী একটি ১৫ সেকেন্ডের ভিডিও শেয়ার করেছেন। সেখানে তিন শাবকের সঙ্গে 'জোয়ালা'কেও দেখা যাচ্ছে।
Kuno’s new cubs!
— Bhupender Yadav (@byadavbjp) January 23, 2024
Namibian Cheetah named Jwala has given birth to three cubs. This comes just weeks after Namibian Cheetah Aasha gave birth to her cubs.
Congratulations to all wildlife frontline warriors and wildlife lovers across the country.
May Bharat’s wildlife thrive… pic.twitter.com/aasusRiXtG
কদিন আগেই কুনো ন্যাশনাল পার্কে মৃত্যু হয়েছিল আরও একটি চিতার। শৌর্য নামের এই চিতাটি বেশ কয়েকদিন ধরে অসুস্থ ছিল। এ পর্যন্ত, জাতীয় উদ্যানে সাতটি প্রাপ্তবয়স্ক চিতা এবং তিনটি শাবকের মৃত্যু হয়েছে। এর আগে গত বছরের ২ অগস্ট চিতা মৃত্যুর ঘটনা ঘটেছিল এই ন্যাশনাল পার্কে। অতীতে প্রতিটি মৃত্যুর ক্ষেত্রেই সংক্রমণকে দায়ী করা হয়েছিল। ঘন ঘন চিতা মৃত্যুর ঘটনায় সংরক্ষণের পদ্ধতি নিয়ে প্রশ্ন উঠেছিল সংসদেও।
২০২২ সালের ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী মোদীর ৭২ তম জন্মদিনের দিনেই কুনোর জাতীয় উদ্যানে ৮টি চিতা ছাড়েন মোদী। এদের মধ্যে তিনটি পুরুষ চিতা এবং পাঁচটি স্ত্রী চিতা ছিল। পরে তাদের তিনটি সন্তানও হয়।
তবে শুরু থেকেই মোদীর এই উদ্যোগের সমালোচনা করেছিলেন পশুপ্রেমীরা। নতুন পরিবেশের সঙ্গে নামিবিয়ার চিতার মানিয়ে নিতে অসুবিধা হবে আশঙ্কা প্রকাশ করেছিলেন তাঁরা।