Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

অবৈধ প্রবেশ! আগরতলায় গ্রেফতার ৩ বাংলাদেশি নাগরিক, ট্রেন ধরে কলকাতায় আসার ছক ছিল

ত্রিপুরা থেকে আরও ৩ জনকে গ্রেফতার করা হল। তাদের সঙ্গে কোনও জঙ্গিযোগ রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। 

অবৈধ প্রবেশ! আগরতলায় গ্রেফতার ৩ বাংলাদেশি নাগরিক, ট্রেন ধরে কলকাতায় আসার ছক ছিল

তিন বাংলাদেশি গ্রেফতার - ফাইল ছবি

শেষ আপডেট: 23 December 2024 13:16

দ্য ওয়াল ব্যুরো: পশ্চিমবঙ্গ পুলিশ সম্প্রতি জানিয়েছিল উত্তর-ভারতের 'চিকনস নেক' কবজা করে ভারতে সন্ত্রাসবাদ বিস্তার করতে চাইছে বাংলাদেশি জঙ্গিরা। ইতিমধ্যে দেশের বিভিন্ন রাজ্য থেকে একাধিক বাংলাদেশিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার ত্রিপুরা থেকে আরও ৩ জনকে গ্রেফতার করা হল। তাদের সঙ্গে কোনও জঙ্গিযোগ রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। 

আগরতলা পুলিশের তরফে জানানো হয়েছে, অবৈধভাবে দেশে প্রবেশ করেছিল ছোটন দাস (১৯), বিষ্ণু চন্দ্র দাস (২০) এবং মহম্মদ মালিক (৩০) নামের তিন বাংলাদেশি নাগরিক। তাঁরা নোয়াখালি এবং হাবিগঞ্জের বাসিন্দা। প্রাথমিক তদন্তে জানা গেছে, ত্রিপুরা ঢোকার পর আগরতলা স্টেশন থেকে ট্রেন ধরে কলকাতা যাওয়ার কথা ছিল তাদের। তবে তার আগেই স্টেশন থেকে তাদের গ্রেফতার করা হয়েছে। 

পুলিশ, আরপিএফ এবং বিএসএফ-এর যৌথ বাহিনী গোপন সূত্রে খবর পেয়ে একত্রে এই অভিযান করেছিল। ধৃতদের প্রথমে পাকড়াও করে বিভিন্ন নথিপত্র দেখতে চাওয়া হয়। কিন্তু তারা কেউই ভারতে আসার কোনও বৈধ নথি দেখাতে পারেননি। সেই কারণেই তাদের গ্রেফতার করা হয়। সোমবারই প্রত্যেককে আদালতে পেশ করা হবে। মনে করা হচ্ছে, শুধু এই তিনজন নয়, আরও অনেকে এইভাবে ভারতে ঢোকার চেষ্টা করছে। তাই নজরদারি আরও বাড়িয়েছে পুলিশ। 

শিলিগুড়িতে যে করিডর রয়েছে যা উত্তর-পূর্ব ভারতের সঙ্গে যোগসূত্র স্থাপন করে অর্থাৎ যাকে 'চিকেনস নেক' বলা হয়, সেই করিডর ব্যবহার করেই ওপার বাংলার জঙ্গিরা এপার বাংলায় জঙ্গি কার্যকলাপ করতে চাইছে বলে জানিয়েছিল পশ্চিমবঙ্গ পুলিশ। অসম পুলিশ এবং পশ্চিমবঙ্গ পুলিশের এসটিএফ মিলে এই তদন্ত করছে। 

'আনসার উল বাংলা' টিম বিভিন্ন রাজ্যে জাল ছড়াচ্ছে বলে গোপন সূত্রে খবর পেয়েছিল অসম পুলিশ। এরপরই অসম, পশ্চিমবঙ্গ, কেরল, এই তিন রাজ্যে গত ১৭ থেকে ১৮ ডিসেম্বরের মধ্যে অভিযান চালিয়ে, আনসার উল বাংলা টিমের একাধিক সদস্যকে গ্রেফতার করা হয়। সোমবার অসমেও সীমান্ত পার করতে গিয়ে বাংলাদেশি নাগরিক ধরা পড়েছে বলে জানিয়েছেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। এখন ত্রিপুরায় ধরা পড়া তিনজন আম বাংলাদেশি নাগরিক বা জঙ্গি, তা জানতেই তদন্ত চলছে।


```