Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'এয়ার ইন্ডিয়ার বিমানে উঠবেন না', যাত্রীদের হুমকি খলিস্তানি জঙ্গি পান্নুনের

শিখদের ওপর হামলার ঘটনার ৪০ বছর হতে চলেছে। এই সময়ে দাঁড়িয়েই এমন এক হুমকি এল পান্নুনের থেকে।

'এয়ার ইন্ডিয়ার বিমানে উঠবেন না', যাত্রীদের হুমকি খলিস্তানি জঙ্গি পান্নুনের

পান্নুন - ফাইল ছবি

শেষ আপডেট: 21 October 2024 11:06

দ্য ওয়াল ব্যুরো: নভেম্বর মাসের ১ থেকে ১৯ তারিখ পর্যন্ত এয়ার ইন্ডিয়ার বিমানে উঠবেন না! যাত্রীদের এভাবেই হুমকি দিল খলিস্তানি জঙ্গি গুরপতওয়ান্ত সিং পান্নুন। গত বছর ঠিক এই সময়ে একই রকম হুমকি দিয়েছিল সে। তাহলে কি এবার সত্যিই কোনও হামলার ছক করা হয়েছে, প্রশ্ন উঠেছে। 

শিখদের ওপর হামলার ঘটনার ৪০ বছর হতে চলেছে। এই সময়ে দাঁড়িয়েই এমন এক হুমকি এল পান্নুনের থেকে। মনে করা হচ্ছে, শিখদের ওপর হামলার ঘটনার বদলা নিতেই এয়ার ইন্ডিয়ার বিমানে হামলা করতে পারে সে এবং তার অনুগামীরা। বিগত কয়েক দিন ধরেই একাধিক বিমানে বোমাতঙ্ক ছড়িয়েছে। যদিও সব ভুল খবর ছিল বলে জানা গেছে এবং এই ঘটনায় একজনকে গ্রেফতারও করেছে মুম্বই পুলিশ। তবে এরই মধ্যে পান্নুনের এই হুমকি আতঙ্ক বাড়িয়েছে স্বাভাবিকভাবেই। 

'শিখ ফর জাস্টিস' সংগঠনের মাথা পান্নুনকে ২০২০ সালে জঙ্গি তকমা দিয়েছিল ভারতের স্বরাষ্ট্রমন্ত্রক। এরপর ২০২৩ সালে পান্নুন এক ভিডিও বার্তায় দাবি করে, দিল্লির ইন্দিরা গান্ধী বিমানবন্দরের নাম বদল হবে আর কেউ যেন এয়ার ইন্ডিয়ার বিমানে না ওঠে! সেই সময়ে তাঁর বিরুদ্ধে ইউএপিএ ধারায় মামলা দায়ের হয়েছিল। যদিও কোনও হামলার ঘটনা ঘটেনি। 

সম্প্রতি আবার খলিস্তানি জঙ্গি নেতা গুরপতওয়ান্ত সিং পান্নুনকে খুনের চক্রান্তের অভিযোগ দায়েরের ভিত্তিতে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, প্রাক্তন র-প্রধানকে তলব করেছে মার্কিন আদালত। এ বিষয়ে ভারত সরকার এক প্রতিক্রিয়ায় বলেছে, এই ঘটনা সম্পূর্ণ অনধিকার চর্চা। 

গতবছর মার্কিন গোয়েন্দারা গুরপন্তওয়ান্ত সিং পান্নুনকে হত্যার চক্রান্তের একটি নথি প্রকাশ করে। পান্নুনের একসঙ্গে আমেরিকা ও কানাডার নাগরিকত্ব আছে। মূলত কানাডায় ঘাঁটি গেড়ে তিনি খলিস্তানপন্থী কার্যকলাপ নিয়ন্ত্রণ করেন। মার্কিন গোয়েন্দা রিপোর্টের সত্যতা পরে প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনও স্বীকার করে। যার জবাবে ভারত বলেছিল, এটা জটিল একটি বিষয়। এবং উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছিল। 


```