Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

যাঁরা ইংরেজি বলেন, ভবিষ্যতে লজ্জা পাবেন, দেশের সংস্কৃতি বোঝার ক্ষমতা বিদেশি ভাষার নেই: শাহ

একদিকে বিজেপির ভাষা-আন্দোলনের বার্তা, অন্যদিকে দক্ষিণী ও বিরোধী শাসিত রাজ্যগুলির ‘হিন্দি চাপিয়ে দেওয়ার’ অভিযোগ—সব মিলিয়ে ফের উত্তাল ভাষারাজনীতি।

যাঁরা ইংরেজি বলেন, ভবিষ্যতে লজ্জা পাবেন, দেশের সংস্কৃতি বোঝার ক্ষমতা বিদেশি ভাষার নেই: শাহ

অমিত শাহ

শেষ আপডেট: 19 June 2025 15:38

দ্য ওয়াল ব্যুরো: দেশ জুড়ে ভাষা-রাজনীতির (Language Politics) পারদ যখন চড়চড় করে চড়ছে, তখন কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) বক্তব্য বিতর্ক তৈরি করল। একটি বইপ্রকাশ অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে তিনি বলেন, “এই দেশে যাঁরা ইংরেজিতে (English Language) কথা বলেন, তাঁরা খুব তাড়াতাড়ি ইংরেজি বলার জন্য লজ্জা পাবেন।” একইসঙ্গে তাঁর মন্তব্য, “দেশের ভাষাগুলি হল আমাদের সংস্কৃতির গয়না। এই ভাষাগুলির মর্যাদা রক্ষা না করতে পারলে, আমরা আর প্রকৃত ভারতীয়ই (Indian) নই।”

এই বক্তব্যের পরপরই শুরু হয়েছে নতুন করে আলোচনা। একদিকে বিজেপির ভাষা-আন্দোলনের বার্তা, অন্যদিকে দক্ষিণী ও বিরোধী শাসিত রাজ্যগুলির ‘হিন্দি চাপিয়ে দেওয়ার’ অভিযোগ—সব মিলিয়ে ফের উত্তাল ভাষারাজনীতি।

অনুষ্ঠানে শাহ বলেন, “দেশকে, সংস্কৃতিকে, ইতিহাসকে, ধর্মকে বোঝার জন্য কোনও বিদেশি ভাষাই যথেষ্ট নয়। আধা-অধর ভাষায় পূর্ণ ভারতের কল্পনা করা যায় না।” তিনি দাবি করেন, ভবিষ্যতে গোটা বিশ্বের কাছেই ইংরেজি হয়ে উঠবে ঔপনিবেশিক দাসত্বের প্রতীক। সেই জায়গা থেকে দেশকে বের করে আনতে হবে, আর তা তখনই সম্ভব যখন দেশি ভাষার মর্যাদা ফিরিয়ে আনা যাবে।

শাহ আরও বলেন, “আমি জানি এই লড়াই সহজ নয়। কিন্তু আমি নিশ্চিত, ভারতীয় সমাজ এই লড়াইয়ে জয়ী হবে। আত্মসম্মান ফিরিয়ে এনে, আবার নিজের ভাষাতেই আমরা দেশ চালাব এবং বিশ্বকে পথ দেখাব।”

নতুন শিক্ষানীতিতে তিন-ভাষা নীতি চালু হওয়ার পর থেকেই বিজেপি সরকারের বিরুদ্ধে ‘হিন্দি চাপিয়ে দেওয়ার’ অভিযোগ উঠছে। তামিলনাড়ু সরকার প্রকাশ্যে বলেছে, এই নীতির আড়ালে হিন্দি চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে কেন্দ্র। একইসুরে সরব হয়েছে পশ্চিমবঙ্গও।

এই প্রেক্ষিতে কিছুদিন আগে শাহ জানিয়েছিলেন, ডিসেম্বর থেকে স্বরাষ্ট্রমন্ত্রক রাজ্যগুলির সঙ্গে যোগাযোগে সেই রাজ্যের মাতৃভাষা ব্যবহার করবে। তাঁর মতে, ভাষার ভিত্তিতে দেশে অনেক বিভাজন আগেই ঘটেছে, আর যেন না হয়।

শাহের সাম্প্রতিক মন্তব্য যে একপ্রকার রাজনৈতিক বার্তা, তা বলাই যায়। ২০২৪ লোকসভা ভোটের আগে জাতীয়তাবাদ, সংস্কৃতি এবং ভাষার ইস্যুকে সামনে রেখে বিজেপি যে নিজেদের সমর্থনঘাঁটি শক্ত করতে চাইছে, তা পরিষ্কার। তবে শাহের এই মন্তব্য দেশে নতুন করে ভাষা ভিত্তিক উত্তেজনা বাড়াতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।


```