Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

যাঁরা ‘মৃত্যুকুম্ভ’ বলেছিলেন, দোলে শান্তি রক্ষায় ব্যর্থ তাঁরা', মমতাকে কটাক্ষ যোগীর

গত ২৯ জানুয়ারি মহা কুম্ভে পদপৃষ্ট হয়ে বহু মানুষ হতাহত হন। ওই ঘটনার নিন্দা করে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ‘মৃত্যুকুম্ভ’ কথাটি বলেছিলেন।

যাঁরা ‘মৃত্যুকুম্ভ’ বলেছিলেন, দোলে শান্তি রক্ষায় ব্যর্থ তাঁরা', মমতাকে কটাক্ষ যোগীর

শেষ আপডেট: 17 March 2025 09:56

দ্য ওয়াল ব্যুরো: দোলে পশ্চিমবঙ্গে বিক্ষিপ্ত অশান্তির ঘটনা নিয়ে সরব হলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। নাম না করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী। যোগী বলেছেন, যাঁরা মৃত্যুকুম্ভ বলে আক্রমণ করেছিল তারা একদিনের দোল উৎসবকে নিরপদ্রুপ রাখতে পারে না।

গত ২৯ জানুয়ারি মহা কুম্ভে পদপৃষ্ট হয়ে বহু মানুষ হতাহত হন। ওই ঘটনার নিন্দা করে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ‘মৃত্যুকুম্ভ’ কথাটি বলেছিলেন। সেই সঙ্গে অভিযোগ করেছিলেন, বহু মৃতদেহ লোপাট করে দেওয়া হয়েছে। উত্তর প্রদেশ সরকার তখনই তৃণমূল নেত্রীর অভিযোগ খণ্ডন করে বিবৃতি দেয়। রবিবার গোরখপুরে এক অনুষ্ঠানে মুখ খোলেন যোগী।

দোলের দিন বীরভূমের সাঁইথিয়ায় দু-পক্ষের মধ্যে গোলমালের জেরে গুজব রটানো শুরু হয়। পরিস্থিতি সামাল দিতে প্রশাসন সেখানে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেয়। সোমবার পরিষেবা চালু করা হতে পারে।

অন্যদিকে, উত্তর ২৪ পরগনার টিটাগড়ে এক যুবককে কুপিয়ে খুন করা হয় দোলের দিন সকালে। রং খেলার জন্য বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে খুন করা হয় ওই যুবককে। সেই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ায়।

গোরখপুরের অনুষ্ঠানে যোগী বলেন, ৪৫ দিন ধরে কুম্ভ মেলা নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে। প্রতিদিন বাংলা থেকে গড়ে এক লাখ মানুষ অংশ নিয়েছেন। উত্তর প্রদেশের জনসংখ্যা ২৫ কোটি। কুম্ভে স্নান করেছেন তার চাইতে বেশি মানুষ। পদপিষ্ট হওয়ার একটি ঘটনা ছাড়া শান্তিতে সম্পন্ন হয়েছে। অথচ, ওই একটি ঘটনাকে যারা মৃত্যুকুম্ভ বলেছিলেন তারা দোলের একটি দিন নিজের রাজ্যে শান্তি বজায় রাখতে পারলেন না।


```