Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য

এবার ওয়াকফ সম্পত্তি নিয়ে শরিকি বাধার মুখে মোদী, সায় নেই নীতীশ, চন্দ্রবাবুর, একঘরে বিজেপি

মোদী কি সরকার পরিচালনায় দাপট হারাচ্ছেন?

এবার ওয়াকফ সম্পত্তি নিয়ে শরিকি বাধার মুখে মোদী, সায় নেই নীতীশ, চন্দ্রবাবুর, একঘরে বিজেপি

নরেন্দ্র মোদী

শেষ আপডেট: 23 August 2024 10:37

দ্য ওয়াল ব্যুরো: সরকারি চাকরিতে ল্যাটেরাল এন্ট্রি ব্যবস্থা নিয়ে পিছু হটার পর নরেন্দ্র মোদী এবার ওয়াকফ সম্পত্তি আইন প্রণয়নে বিপাকে পড়েছেন। তাঁর বর্তমান সরকারের দুই প্রাণভোমরা নীতীশ কুমারের জনতা দল ইউনাইটেড এবং চন্দ্রবাবু নাইডুর তেলুগু দেশম পার্টি ওয়াকফ বিলে সায় না দেওয়ায় সেটি এখন সংসদীয় কমিটির বিবেচনার জন্য পাঠানো হয়েছে। কমিটির ৩১ সদস্যের মধ্যে বিজেপি সংখ্যাগরিষ্ঠ হলেও বৃহস্পতিবারের বৈঠকে এনডিএ-র শরিক দলগুলিও পদ্ম শিবিরের সঙ্গে সুর মেলায়নি। ছয় ঘণ্টার বৈঠক শেষে কমিটির চেয়ারম্যান অবশ্য বলেন খুবই কার্যকর আলোচনা হয়েছে কমিটির বৈঠকে। 

সুত্রের খবর, বৈঠকে বিজেপি বাদে সব দলের প্রতিনিধিই অভিযোগ করেন, ওয়াকফ সম্পত্তি আইনে মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় বিষয়ে হস্তক্ষেপ করার সুযোগ রয়েছে। চেয়ারম্যান জানান, বিলটি নিয়ে জনসাধারণ এবং অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল' বোর্ডের মতামত নেওয়া হবে।

প্রস্তাবিত আইনে ওয়াকফ বোর্ডে জেলা শাসক বা ওই স্তরের কোনও অফিসারকে চিফ এক্সিকিউটিভ অফিসার হিসাবে নিয়োগের কথা বলা আছে। এছাড়া, বোর্ডে তিনজন নন-মুসলিম সদস্য থাকবেন বলা হয়েছে।

বিরোধীদের পাশাপাশি এনডিএ শরিকেরাও বিল নিয়ে আপত্তি তুলেছে। দীর্ঘদিন বিজেপির বন্ধু দল অন্ধ্রপ্রদেশের ওয়াইএসআর কংগ্রেসও জানিয়ে দিয়েছে তারা এই বিল সমর্থন করে না। আপত্তি আছে ওডিশার বিজেডিরও। ফলে ওয়াকফ বিলের ভবিষ্যৎ নিয়ে সংশয় দেখা দিয়েছে বিজেপির অন্দরেও। 

সদ্যই সরকারি চাকরিতে ল্যাটেরাল এন্ট্রি নিয়ে মোদী সরকারকে পিছু হটতে হয়েছে। সরকারে গুরুত্বপূর্ণ ৪৫টি পদে বেসরকারি সংস্থার কৃতি আধিকারিকদের নিয়োগে অগ্রসর হয়েছিল মোদী সরকার। রাহুল গান্ধী প্রথমে এর বিরুদ্ধে সুর চড়ান। তাঁর সঙ্গে গলা মেলান এনডিএ শরিকেরাও। 

দিল্লির ক্ষমতার অলিন্দে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে, মোদী কি সরকার পরিচালনায় দাপট হারাচ্ছেন? ল্যাটেরাল এন্ট্রি নিয়ে নোটিস জারির পাঁচ দিনের মাথায় সেটি প্রত্যাহারের সিদ্ধান্তে অনেকেই মনে করছেন, জোট সরকার পরিচালনায় মোদীর ব্যর্থতা ক্রমশ প্রকোট হচ্ছে।


```