Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কংগ্রেসের ব্যর্থতা, বিজেপির জয় নয়: বিধানসভা ভোটের ফলাফল নিয়ে তৃণমূল

মধ্যপ্রদেশ ও ছত্তীসগড়ে কংগ্রেস জিততে পারে বলে এবার অনেক রাজনৈতিক পণ্ডিতও পুর্বানুমান করতে শুরু করেছিলেন। সেই কারণেই বিরোধী শিবির তথা ইন্ডিয়া জোটের শরিকদের মধ্যে আশা তৈরি হয়েছিল। কারণ, মমতা বন্দ্যোপাধ্যায়, নীতীশ কুমার, উদ্ধব ঠাকরেদের কাছে এটা পরিষ্কার, যেখানে বিজেপির সঙ্গে কংগ্রেসের মুখোমুখি লড়াই রয়েছে, সেখানে রাহুল গান্ধীদের ভাল ফল করতে হবে।

কংগ্রেসের ব্যর্থতা, বিজেপির জয় নয়: বিধানসভা ভোটের ফলাফল নিয়ে তৃণমূল

শেষ আপডেট: 3 December 2023 18:52

দ্য ওয়াল ব্যুরো: মধ্যপ্রদেশ, রাজস্থান ও ছত্তীসগড়ে বিধানসভা ভোটে কংগ্রেস ভাল ফল করবে বলে আশা করেছিলেন রাহুল গান্ধীরা। শুধু তা নয়, তৃণমূল কংগ্রেসও তাকিয়ে ছিল ফলাফলের দিকে। জোড়াফুলও চাইছিল বিজেপি জবরদস্ত ধাক্কা খাক হিন্দিবলয়ে। 

কিন্তু হিন্দিবলয়ে যেভাবে গেরুয়া ঝড় চলেছে তাতে দৃশ্যতই হতাশ তৃণমূল। এ ব্যাপারে প্রতিক্রিয়া দিতে গিয়ে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ রবিবার দুপুরে বলেন, “এই ফলাফল আসলে কংগ্রেসের ব্যর্থতার কারণে হয়েছে। এটা বিজেপির জয় নয়”।

মধ্যপ্রদেশ ও ছত্তীসগড়ে কংগ্রেস জিততে পারে বলে এবার অনেক রাজনৈতিক পণ্ডিতও পূর্বানুমান করতে শুরু করেছিলেন। সেই কারণেই বিরোধী শিবির তথা ইন্ডিয়া জোটের শরিকদের মধ্যে আশা তৈরি হয়েছিল। কারণ, মমতা বন্দ্যোপাধ্যায়, নীতীশ কুমার, উদ্ধব ঠাকরেদের কাছে এটা পরিষ্কার, যেখানে বিজেপির সঙ্গে কংগ্রেসের মুখোমুখি লড়াই রয়েছে, সেখানে রাহুল গান্ধীদের ভাল ফল করতে হবে। নইলে লোকসভায় বিজেপির আসন কমানো যাবে না। রবিবারের ফলাফল সেই আশায় কিছুটা জল ঢেলেছে বইকি।

তৃণমূল মুখপাত্র এদিন বলেন, “৩টি রাজ্যে কংগ্রেসকে হারিয়ে বিজেপি সরকার গড়তে চলেছে। একটি রাজ্যে অন্য দল ক্ষমতায় ছিল। কংগ্রেস তাদের হারিয়ে জয়ের দিকে এগোচ্ছে। কংগ্রেসের যে দুর্বলতা এবং সাংগঠনিক ব্যর্থতার কথা তৃণমূল বারবার বলেছি, এটা হল কংগ্রেসের সেই সাংগঠনিক দুর্বলতা এবং ব্যর্থতা।"

এই ফলাফল বাংলায় বিজেপিকেও অক্সিজেন জুগিয়েছে। ইতিমধ্যে শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন, সোমবার বিধানসভার ভিতরে ও বাইরে মিছিল করবে বিজেপি। বিধানসভার বাইরে লাড্ডু বিতরণ করা হবে। বাংলায় সাঁড়াশি আক্রমণ চলবে বলেও দাবি করেছেন শুভেন্দু। 

এর জবাবে কুণাল এদিন বলেন, “বিজেপি ভাবছে এজেন্সি দিয়ে ভয় দেখিয়ে ভোটে জিতবে। ওদের মনে রাখতে হবে কংগ্রেস আর তৃণমূল এক নয়। বাংলায় ইঞ্চিতে ইঞ্চিতে লড়াই হবে। তা ছাড়া ওদের এও বুঝতে হবে যে বাংলায় ওদের ভোট নেই। উনিশের লোকসভা ভোটের পরেও ওরা নানা নোংরা খেলা দিয়ে ভোটে জিততে চেয়েছিল, কিন্তু পারেনি। এবারও পারবে না।”


```