Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেইWeather: পয়লা বৈশাখে ঘামঝরা আবহাওয়া! দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের হলুদ সতর্কতা, আবার কবে বৃষ্টি?হরমুজ ঘিরে ফেলল মার্কিন সেনা! ইরানের 'শ্বাসরোধ' করতে ঝুঁকির মুখে আমেরিকাও, চাপে বিশ্ব অর্থনীতি'ভয় দেখিয়ে মুখ বন্ধ করা যাবে না', আইপ্যাক ডিরেক্টরের গ্রেফতারিতে বিজেপিকে হুঁশিয়ারি অভিষেকেরভোটের মুখে ইডির বড় পদক্ষেপ! কয়লা পাচার মামলায় গ্রেফতার আইপ্যাক ডিরেক্টর ভিনেশ চান্ডেলমহাকাশে হবে ক্যানসারের চিকিৎসা! ল্যাবের সরঞ্জাম নিয়ে পাড়ি দিল নাসার ‘সিগনাস এক্সএল’সঞ্জু-রোহিতদের পেছনে ফেলে শীর্ষে অভিষেক! রেকর্ড গড়েও কেন মন খারাপ হায়দ্রাবাদ শিবিরের?আইপিএল ২০২৬-এর সূচিতে হঠাৎ বদল! নির্বাচনের কারণে এই ম্যাচের ভেন্যু বদলে দিল বিসিসিআইWest Bengal Election 2026 | হার-জিত ভাবিনা, তামান্না তো ফিরবেনা!

একই সঙ্গে ৩ দলের প্রার্থী হয়ে মনোনয়ন জমা! গুজরাটের দাহোড়ে নজিরবিহীন কাণ্ড

গুজরাটের দাহোড় জেলা পঞ্চায়েতের পিপেরো আসনের জন্য ভরত সিং ভাখালা নামক এক ব্যক্তি মনোনয়ন জমা দিয়েছেন। তিনি কোনো একটি নির্দিষ্ট দল নয়, বরং দেশের তিন প্রধান প্রতিপক্ষ দল বিজেপি, কংগ্রেস এবং আপ-এর অফিশিয়াল প্রার্থী হিসেবে মনোনয়ন জমা করেছেন। এই নজিরবিহীন ঘটনার পর স্ক্রুটিনিতে তাঁর মনোনয়ন টিকবে কি না, তা নিয়ে আইনি ও রাজনৈতিক মহলে চর্চা তুঙ্গে।

একই সঙ্গে ৩ দলের প্রার্থী হয়ে মনোনয়ন জমা! গুজরাটের দাহোড়ে নজিরবিহীন কাণ্ড

ভরত সিং ভাখালা

শেষ আপডেট: 12 April 2026 13:44

দ্য ওয়াল ব্যুরো: ভোট মানেই দলবদল, ভোট মানেই এক দল ছেড়ে অন্য শিবিরে নাম লেখানো। কিন্তু তাই বলে একই সঙ্গে তিন-তিনটি যুযুধান রাজনৈতিক দলের হয়ে মনোনয়ন জমা দেওয়া? শুনতে অবিশ্বাস্য মনে হলেও, এমনই এক নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকল গুজরাটের (Gujarat) দাহোড় জেলা।

ভোটের লড়াইয়ে যেখানে বিজেপি (BJP), কংগ্রেস (Congress) এবং আম আদমি পার্টি (AAP) একে অপরের প্রতিদ্বন্দ্বী, সেখানে ভরত সিং ভাখালা নামে এক ব্যক্তি এই তিন দলেরই প্রার্থী হিসেবে মনোনয়ন জমা করেছেন। গুজরাটের দাহোড় জেলা পঞ্চায়েতের পিপেরো আসনে এই কাণ্ড ঘটিয়েছেন তিনি।

রাজনৈতিক মহলের মতে, সাধারণত দলগুলি একাধিক মনোনয়ন জমা দেয়। অনেক সময় আসল প্রার্থীর মনোনয়নে কোনও ত্রুটির কারণে মনোনয়ন বাতিল হলে যাতে অন্য প্রার্থী লড়াই করতে পারেন, সেই সুযোগ রাখা হয়। কিন্তু ভরত সিং ভাখালার ক্ষেত্রে বিষয়টি একেবারেই আলাদা। তিনি বিজেপি, কংগ্রেস এবং আপ এই তিনটি দলের প্রতীকেই নিজের মনোনয়ন জমা দিয়েছেন।

এই ঘটনায় তাজ্জব রাজনৈতিক মহল। দাহোড়ের ওই আসনে এখন প্রশ্ন উঠেছে, ভরত সিং আসলে কোন দলের লোক? তিন দলের স্থানীয় নেতৃত্বই এখন কিছুটা অস্বস্তিতে। বিরোধীদের দাবি, নির্বাচনী প্রক্রিয়ার ফাঁকফোকর ব্যবহার করে প্রচারের আলো টানতেই হয়তো এই কাজ করেছেন ওই ভাখালা। আবার কেউ কেউ বলছেন, এটি কোনও বৃহত্তর রাজনৈতিক কৌশলের অংশও হতে পারে।

এখন সবার নজর কমিশনের দিকে। মনোনয়ন পরীক্ষার পরে দেখা গিয়েছে, এই আসনে ১১টি নমিনেশন জমা পড়েছে। বিজেপি পাঁচটি ফর্ম জমা দিয়েছে ভাখালার ফর্ম সহ। কমগ্রেস ভাখালার ফর্ম-সহ দুটি এবং আপ ১টি জমা দিয়েছে।  কমিশন কী করবে সেদিকেই তাকিয়ে সবাই। নির্বাচনী আইন অনুযায়ী, একজন প্রার্থী একাধিক আসনে লড়তে পারেন, কিন্তু একই আসনে একাধিক দলের হয়ে লড়াই করা কার্যত অসম্ভব। ফলে ভরত সিংয়ের এই ‘ত্রিশঙ্কু’ মনোনয়ন শেষ পর্যন্ত টিকবে কি না, তা নিয়ে প্রবল সংশয় রয়েছে।

তবে, একজন প্রার্থী কোন দলের হয়ে লড়বেন তা নির্ধারিত হবে দলের সিদ্ধান্তের উপর। একজন ব্যক্তি একটি দলের প্রার্থী হিসেবে মননিত হবেন যদি সেই দল তাঁর নামে একটি চিঠি দেয়। আগামি ১৫ তারিখ মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। সেই দিনই জামা যাবে কোন দলের ফর্ম বি তিনি জমা দেবেন আর কোনগুলি প্রত্যাহার করবেন।  

গুজরাটের স্থানীয় নির্বাচনে যেখানে এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ বিজেপি-কংগ্রেস, সেখানে এক প্রার্থীর তিন নৌকায় পা দেওয়ার ঘটনা এখন গোটা রাজ্যের আলোচনার কেন্দ্রে রয়েছে। শেষ পর্যন্ত পিপেরো আসনের ব্যালটে ভরত সিংয়ের নামের পাশে কোন চিহ্ন থাকে, সেটাই এখন দেখার।


```