Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

‘বিজেপিও শিন্ডেকে পছন্দ করে না’, প্রাণঘাতী হুমকি পেয়ে ফের একনাথকে নিশানা কুণালের

মুম্বইয়ের খারে এলাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলের একটি স্টুডিওতে এক মাস আগে একটি কমেডি শো করেন কুণাল। সেখানে মজার ছলে গানের সুরে আক্রমণ শানান শিন্ডকে।

‘বিজেপিও শিন্ডেকে পছন্দ করে না’, প্রাণঘাতী হুমকি পেয়ে ফের একনাথকে নিশানা কুণালের

কুণাল কামরা

শেষ আপডেট: 25 March 2025 18:14

দ্য ওয়াল ব্যুরো: পিছু হটার বদলে ফের আক্রমণাত্মক কুণাল কামরা। আবারও নিশানায় একনাথ শিন্ডে। মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রীকে উদ্দেশ করে ব্যঙ্গের সুরে জানিয়েছেন, জোটসঙ্গী বিজেপির একজনও সম্ভবত তাঁকে পছন্দ করেন না।

মুম্বইয়ের খারে এলাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলের একটি স্টুডিওতে এক মাস আগে একটি কমেডি শো করেন কুণাল। সেখানে মজার ছলে গানের সুরে আক্রমণ শানান শিন্ডকে। ১৯৯৭ সালে মুক্তিপ্রাপ্ত বলিউড ছবি ‘দিল তো পাগল হ্যায়'-র জনপ্রিয় গান ‘ভোলি সি সুরতে'র কথা পাল্টে তিনি প্যারোডি বানান। যেখানে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রীকে ‘গদ্দার’ বা বিশ্বাসঘাতক বলে দেগে দেন তিনি।

সেই শোয়ের বেশ কিছু ক্লিপিং ভাইরাল হওয়ার পর বিষয়টি সবার নজরে আসে। তাতেই উস্কে ওঠে বিতর্ক। মৌখিক হুমকি, হুঙ্কার তো ছিলই৷ শিন্ডেসেনারা একধাপ উপরে উঠে ভাঙচুর চালায় ‘হ্যাবিটাট’ নামে ওই স্টুডিওতে। মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ ক্ষমা চাওয়ার নিদান দিলেও কুণাল সাফ জানান, কোনও পরিস্থিতিতেও নত হবেন না। একমাত্র আদালত নির্দেশ দিলেই তিনি ক্ষমা চাইবেন, অন্যথায় নয়।

গতকাল এমনই অনড় অবস্থান নিয়েছিলেন কুণাল৷ ২৪ ঘণ্টা বাদে যা আরও পোক্ত হল৷ একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে কমেডিয়ান বলেন, ‘ইতিমধ্যে আমি অন্তত ৫০০টি ফোন পেয়েছি। যেখানে আমায় মেরে ফেলা ও টুকরো টুকরো করে কেটে ফেলার হুমকি দেওয়া হয়েছে। আপাতত একটি ফোনও বিজেপি কর্মীদের তরফ থেকে আসেনি। আমার মনে হয় বিজেপিও শিন্ডেকে ঠিক পছন্দ করে না।’

এর পাশাপাশি, আদালত ছাড়া কারও কাছে নত হবেন না বললেও কুণাল কামরা সমস্ত রকম পুলিশি সহযোগিতার আশ্বাস দিয়েছেন। জানিয়েছেন, পুলিশ ডাকলে সমস্ত রকম সাহায্যের জন্য তিনি প্রস্তুত৷ কিন্তু তাঁকে এক সপ্তাহ সময় দিতে হবে৷ তারপরই থানায় হাজিরা দিতে যেতে পারবেন, আগে নয়।

যদিও এতকিছুর পরেও কৌতুককে ছেড়ে দিতে নারাজ কুণাল৷ আজই একটি ভিডিও আপলোড করেছেন তিনি৷ যেখানে ‘আমরা করব জয়’ গানের সুর অপরিবর্তিত রেখে কথা বদলে দিয়েছেন। গানের শীর্ষক: ‘হাম হোঙ্গে কাঙ্গাল’ (আমরা সর্বস্বান্ত হব)। গানের ভিডিওতে শিবসেনা অনুগামীদের স্টুডিও ভাঙচুর, তাঁর ছবি পোড়ানোর মতো বিভিন্ন মুহূর্ত কোলাজ আকারে জুড়ে দিয়েছেন কুণাল৷


```