Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

চোরের স্বপ্নে দেখা দিলেন 'ভগবান', পাপের ভয়ে ফেরত রাধা-কৃষ্ণের মূর্তি

চুরির সাত দিন যেতে না যেতেই মূর্তি ফেরত দিল চোর। শুধু মূর্তি ফেরত দিয়েই ক্ষান্ত থাকেনি সে। ক্ষমা চেয়ে চিঠিও রেখে গেল।

চোরের স্বপ্নে দেখা দিলেন 'ভগবান', পাপের ভয়ে ফেরত রাধা-কৃষ্ণের মূর্তি

উদ্ধার হওয়া রাধা-কৃষ্ণের মূর্তি

শেষ আপডেট: 4 October 2024 14:44

দ্য ওয়াল ব্যুরো: মহাপুরুষেরা হা-হুতাশ করেন ভগবান দর্শনের। ধ্যান-তপস্যার শেষ রাখেন না। তাতেও দর্শন পাওয়া দায়। অথচ সেই ভগবানই স্বপ্নে দেখা দিলেন এক চোরকে। তাতেই জাগ্রত বিবেক। এক সপ্তাহ আগে চুরি করা রাধা-কৃষ্ণের মূল্যবাণ অষ্টধাতুর মূর্তি ফিরিয়ে দিল মন্দিরে। লিখে রাখল ক্ষমাচিঠিও। 

ঘটনাটা উত্তরপ্রদেশের প্রয়াগরাজ জেলার নবাবগঞ্জ থানা এলাকার। সেখানকার বিখ্যাত গৌ ঘাট আশ্রমের মন্দিরের অষ্টধাতুর রাধা-কৃষ্ণের কয়েকটি মূর্তি চুরি হয়ে গিয়েছিল। সেই অভিযোগ নিয়েই মন্দিরের পুরোহিত থানায় অভিযোগ দায়ের করেন। চুরির সাত দিন যেতে না যেতেই মূর্তি ফেরত দিল চোর। শুধু মূর্তি ফেরত দিয়েই ক্ষান্ত থাকেনি সে। ক্ষমা চেয়ে চিঠিও রেখে গেল। সেখানে জানাল ফেরত দেওয়ার কারণ। 

সেই চিঠিতে চোর লেখে, 'মহারাজ জি প্রণাম। অনিচ্ছাকৃতভাবেই ভগবান রাধা ও কৃষ্ণের মূর্তি চুরি করে আমি বিরাট বড় অন্যায় করেছি। মূর্তিগুলো চুরি করার পর থেকেই দুঃস্বপ্ন আমাকে তাড়া করে বেড়াচ্ছিল। আমি না পারছি ঘুমোতে, না খেতে। শান্তিতে থাকতে পারিনি। এছাড়াও, আমার ছেলে এবং স্ত্রী গুরুতর অসুস্থ হয়ে পড়েছিল। আমি টাকার জন্য মূর্তি চুরি করেছিলাম।'    

মঙ্গলবার সন্ধ্যায় আশ্রমের বাইরে একটি ব্যাগ রেখে একজনকে পালিয়ে যেতে দেখা যায়। যার জন্য আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা। এরপর সেখানেই একজন ব্যাগ খুলে চুরি হয়ে যাওয়া রাধা-কৃষ্ণের মূর্তিগুলি খুঁজে পান। অতি যত্নে সেগুলো ব্যাগে রাখা হয়েছিল বলে খবর। এরপর পুলিশ এসে সেই ব্যাগ থেকে ওই ক্ষমাচিঠি উদ্ধার করে। 

প্রসঙ্গত, গত ২৩ সেপ্টেম্বর রাতে মন্দিরে চুরি হয়েছিল। সেই ঘটনায় ভারতীয় ন্যায় সংহিতায় চুরি-সহ একাধিক ধারায় অজ্ঞাত চোরের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল। তার সাত দিন পরই চোরের এহেন ঘটনা। যাতে রীতিমতো বিস্মিত সকলে। জানা গেছে, মূর্তিগুলোকে জল দিয়ে স্নান করিয়ে শুদ্ধ করে মন্দিরের পুরোহিত ফের প্রতিষ্ঠা করেন। তারপর শুরু হয় রীতি মেনে পুজো।  


```