Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

গুজরাতের গেমিং জোনে অগ্নিকাণ্ডে মৃত অন্তত ৩২, গ্রেফতার মালিক-সহ তিনজন, ছিল না এনওসি

মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে সংবাদ সংস্থা সূত্রের খবর।

গুজরাতের গেমিং জোনে অগ্নিকাণ্ডে মৃত অন্তত ৩২, গ্রেফতার মালিক-সহ তিনজন, ছিল না এনওসি

চলছে উদ্ধারকাজ।

শেষ আপডেট: 26 May 2024 10:36

দ্য ওয়াল ব্যুরো: গুজরাতের রাজকোটের গেমিং জোনে অগ্নিকাণ্ডের ঘটনায় রবিবার ভোর পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে অন্তত ৩২। এর মধ্যে ৯ জন শিশু রয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে সংবাদ সংস্থা সূত্রের খবর।

শনিবার রাজকোটের গেমিং জ়োনে ভয়াবহ আগুন লাগে। বিকেল থেকে রাতভর চলে আগুন নেভানো ও উদ্ধারকাজ। ঘটনাস্থলে রয়েছে দমকলের একাধিক ইঞ্জিন। দমকল কর্তারা মনে পড়ছেন, গেমিং জোনের ভিতরে আরও একাধিক মৃতদেহ থাকতে পারে।

ইতিমধ্যে সংশ্লিষ্ট গেমিং জোনের মালিক মালিক যুবরাজ সিং সোলাঙ্কি, টিআরপি গেম জোনের ম্যানেজার নিতিন জৈন-সহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

ঘটনার পরই গুজরাতের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল আহতদের তাৎক্ষণিক চিকিৎসার ব্যবস্থা করার জন্য নির্দেশ দেন। ঘটনায় গভীর শোকপ্রকাশ করে মৃতদের পরিবার পিছু ৪ লাখ এবং আহতদের জন্য ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করেছে গুজরাত সরকার। 

অগ্নিকাণ্ডের ঘটনায় টুইটে গভীর শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।

ইতিমধ্যে সিনিয়র আইপিএস অফিসার সুভাষ ত্রিবেদীর নেতৃত্বে পাঁচ সদস্যের একটি সিট গঠন করেছে সরকার। প্রাথমিক তদন্তে সিট জানতে পেরেছে, এই ধরনের গেমিং জোন চালানোর জন্য পরিকাঠামোগত যে অনুমতি প্রয়োজন তা ছিল না, সংশ্লিষ্ট সংস্থার। ধৃতদের জেরা করে এ ব্যাপারে আরও বিস্তারিত জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।

পুলিশ এবং দমকলবাহিনী জানিয়েছে, আগুন লাগার সময় গেমিং জোনের ভিতরে অনেকেই ছিলেন। ছিল শিশুরাও। আসলে এই রকম জায়গা ঘেরা হয় এবং কার রেসিং থেকে শুরু করে নানা ধরনের ইনডোর এবং আউটডোর গেমের ব্যবস্থা থাকে।  শনিবার ছুটির দিন থাকায় সেখানে মানুষের উপচে পড়া ভিড় ছিল। তারই মধ্যে ঘটে অগ্নিকাণ্ডের ঘটনা।


```