Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

Fact Check: 'বাংলাদেশি হিন্দুদের পরোয়া নেই!' প্রিয়ঙ্কা গান্ধীর ভাইরাল ব্যাগ আদৌ সত্যি নয়

ভাইরাল হওয়া এই ছবিটি আসলে এডিট করা একটি ছবি।

Fact Check: 'বাংলাদেশি হিন্দুদের পরোয়া নেই!' প্রিয়ঙ্কা গান্ধীর ভাইরাল ব্যাগ আদৌ সত্যি নয়

প্রিয়ঙ্কা গান্ধী। ফাইল ছবি।

শেষ আপডেট: 19 December 2024 17:36

দ্য ওয়াল ব্যুরো: কংগ্রেসের লোকসভা সদস্য প্রিয়ঙ্কা গান্ধী বঢরার ছবি ভাইরাল নেট দুনিয়ায়। যে ছবিতে দেখা যাচ্ছে, কেরলের ওয়ানাড় কেন্দ্রের এমপি প্রিয়ঙ্কার কাঁধে একটি ঝোলা ব্যাগ। যাতে ইংরেজিতে লেখা আছে, বাংলাদেশি হিন্দুদের নিয়ে আমি কিছু পরোয়া করি না (don’t care about Bangladeshi Hindus)। কিন্তু, তা সত্যি নয়!

ভাইরাল হওয়া এই ছবিটি আসলে এডিট করা একটি ছবি। প্রকৃত ছবিটি দেশের প্রায় সব সংবাদমাধ্যমে প্রকাশিত হয় গত ১৬ ডিসেম্বর। যেখানে প্রিয়ঙ্কা গান্ধী সংসদের বাইরে একটি ঝোলা ব্যাগ কাঁধে দাঁড়িয়ে ছবি তোলার পোজ দিয়েছিলেন চিত্র সাংবাদিকদের। সেই প্যালেস্তাইনকে সমর্থনের কথা লেখা ছিল।

কিন্তু, তার পরদিন, ১৭ ডিসেম্বর প্রিয়ঙ্কা একটি ব্যাগ কাঁধে কংগ্রেস এমপিদের বিক্ষোভে যোগ দিয়েছেন বলে ছবি ভাইরাল হয়। সংসদ চত্বরে সেদিন কংগ্রেস এমপিরা বাংলাদেশে হিন্দু-খ্রিস্টান সংখ্যালঘুদের উপর নির্যাতনের প্রতিবাদ জানাচ্ছিলেন। ভাইরাল ছবিতে প্রিয়ঙ্কার ব্যাগে লেখা ছিল, বাংলাদেশি হিন্দুদের নিয়ে আমি ভাবি না। ফ্যাক্ট চেকে জানা গিয়েছে, ওই ছবিটি এডিট করে পোস্ট করা হয়েছিল।

ডেকান হেরাল্ড এই খবর দিয়ে লিখেছে যে তারা গুগল লেন্স সার্চ-এ পরীক্ষা করে দেখেছে, বাংলাদেশি হিন্দুদের নিয়ে লেখা ব্যাগটি আসলে এডিট করে করা হয়েছে। প্রিয়ঙ্কা নিজে তাঁর ইনস্টাগ্রামে প্যালেস্তাইন লেখা ব্যাগটি নিয়ে একটি ছবি পোস্ট করেছিলেন। সেই ফটোটিকেই এডিট করে বাংলাদেশি হিন্দুদের নিয়ে লিখে ভাইরাল করা হয়েছে। কারণ পরদিনই প্রিয়ঙ্কা বাংলাদেশি হিন্দুদের সমর্থনে লেখা একটি ঝোলা কাঁধে ঢুকেছিলেন দলীয় প্রতিবাদসভায়।


```