Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

হেমন্ত সোরেন গ্রেফতার হয়েছেন ভোটের আগে, জামিনের প্রশ্নই ওঠে না, আর্জি নাকচ সুপ্রিম কোর্টে

২১ মে গ্রীষ্মের অবসরকালীন বেঞ্চে তালিকাভুক্ত করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট

হেমন্ত সোরেন গ্রেফতার হয়েছেন ভোটের আগে, জামিনের প্রশ্নই ওঠে না, আর্জি নাকচ সুপ্রিম কোর্টে

হেমন্ত সোরেন।

শেষ আপডেট: 17 May 2024 15:31

দ্য ওয়াল ব্যুরো: সুপ্রিম কোর্টে অন্তর্বর্তী জামিন পেলেন না ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। শুক্রবার দেশের শীর্ষ আদালত নির্বাচনী প্রচারের জন্য ঝাড়খণ্ড মুক্তি মোর্চার সুপ্রিমো হেমন্ত সোরেনের জামিনের আবেদন খারিজ করে দেয়। বিচারপতি সঞ্জীব খান্না এবং দীপঙ্কর দত্তর বেঞ্চ বিষয়টি মঙ্গলবার, ২১ মে গ্রীষ্মের অবসরকালীন বেঞ্চে তালিকাভুক্ত করার নির্দেশ দিয়েছে।

ঝাড়খণ্ড হাইকোর্টে ইডি-র গ্রেফতারিকে চ্যালেঞ্জ জানিয়ে সোরেনের আবেদন নাকচ হয়ে যাওয়ার পর তিনি সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয়েছিলেন। এদিন শুনানিতে অতিরিক্ত সলিসিটর জেনারেল এসভি রাজু বলে, ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে গ্রেফতার করা হয়েছিল ভোট শুরুর অনেক আগে। ফলে তাঁকে অন্তর্বর্তী জামিনের কোনও প্রশ্নই ওঠে না। সোরেনকে ইডি গ্রেফতার করেছিল ৩১ জানুয়ারি।

এদিন আদালত এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে আগামী ২০ মে-র মধ্যে জামিন প্রসঙ্গে তাদের বক্তব্য জমা দিতে বলেছে। সোরেনের পক্ষে আইনজীবী কপিল সিবাল বলেন, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে নির্বাচনে প্রচারের উদ্দেশ্যে জামিন দেওয়া হয়েছিল। উল্লেখ্য, গত ১৩ মে ঝাড়খণ্ডে একটি দফায় ভোট হয়েছে। ২০, ২৫ মে এবং ১ জুন আরও তিন দফায় ভোট রয়েছে এই রাজ্যে।


```