Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

ফের রিজার্ভ ব্যাঙ্ক উড়িয়ে দেওয়ার হুমকি! রুশ ভাষায় পাঠানো হল ইমেল, তদন্তে মুম্বাই পুলিশ

পুলিশ জানিয়েছে, আরবিআই-এর অফিসিয়াল ওয়েবসাইটে হুমকি ইমেল আসে।

ফের রিজার্ভ ব্যাঙ্ক উড়িয়ে দেওয়ার হুমকি! রুশ ভাষায় পাঠানো হল ইমেল, তদন্তে মুম্বাই পুলিশ

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া

শেষ আপডেট: 13 December 2024 12:25

দ্য ওয়াল ব্যুরো: বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে! ফের ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কে পাঠানো হল হুমকি ইমেল। রুশ ভাষায় লেখা ইমেলটি ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইটে পাঠানো হয় বলে একাধিক সংবাদমাধ্যম সূত্রে খবর।

বিষয়টি নিয়ে ইতিমধ্যে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে পুলিশের কাছে অভিযোগ জানানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে মুম্বাই পুলিশ। কোথা থেকে ইমেল এল, কে পাঠাল তা জানার চেষ্টা চলছে। 

পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার বিকেলে আরবিআই-এর অফিসিয়াল ওয়েবসাইটে হুমকি ইমেল আসে। সেখানে রুশ ভাষায় লেখা রয়েছে, ব্যাঙ্ক উড়িয়ে দেওয়া হবে। এরপরই আতঙ্কিত হয়ে এমআরএ মার্গ থানার দ্বারস্থ হয় আরবিআই। 

তদন্তকারীদের আশঙ্কা, যে বা যারা ইমেল পাঠিয়েছে তারা নিজেদের নাম ও পরিচয় গোপন করতেই ভিপিএন ব্যবহার করে থাকতে পারে। 

চলতি বছরে এই নিয়ে দ্বিতীয়বার হুমকি ইমেল এল আরবিআইতে। এর আগে গত ১৬ নভেম্বর কাস্টমার কেয়ার নম্বরে হুমকি ফোন এসেছিল। ফোনের অপর প্রান্ত থেকে দাবি করা হয়েছিল, লস্কর–ই–তৈবার কমান্ডার বলছি। এরপরই ওই অজ্ঞাতপরিচয় যুবক গান গাইতে গাইতে হুমকি দিয়েছিল। মাস ঘুরতে না ঘুরতেই ফের হুমকি ইমেলকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল।


```