Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

দায়িত্ব নিয়েই আসলাম, শাহরুখদের বাড়ি বুলডোজারে গুড়িয়ে দিল মোহন প্রশাসন

মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী পদে বুধবার শপথ নিয়েছেন মোহন যাদব। পরদিন থেকেই রাজ্যে শুরু হয়ে গেল বিচারের আগে সাজা দেওয়ার বুলডোজার শাসন। চার ব্যক্তির বাড়ি বৃহস্পতিবার রাতে গুড়িয়ে দিয়েছে তাঁর প্রশাসন। 

দায়িত্ব নিয়েই আসলাম, শাহরুখদের বাড়ি বুলডোজারে গুড়িয়ে দিল মোহন প্রশাসন

প্রতীকী ছবি।

শেষ আপডেট: 15 December 2023 10:30

দ্য ওয়াল ব্যুরো: মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী পদে বুধবার শপথ নিয়েছেন মোহন যাদব। পরদিন থেকেই রাজ্যে শুরু হয়ে গেল বিচারের আগে সাজা দেওয়ার বুলডোজার শাসন। চার ব্যক্তির বাড়ি বৃহস্পতিবার রাতে গুড়িয়ে দিয়েছে তাঁর প্রশাসন। 

সরকারি সূত্রের খবর, ৩ ডিসেম্বর বিধানসভা ভোটের ফল প্রকাশের দিন এক বিজেপি সমর্থকের সঙ্গে তর্ক বিতর্ক বাধে অভিযুক্তদের। অভিযোগ, পরে হাতাহাতি শুরু হয়। আসলাম নামে এক ব্যক্তি বিজেপি সমর্থককে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। 

সেই ঘটনায় পুলিশ আসলাম ও তাঁর তিন সহযোগী শাহরুখ, ফারুখ শামিরদের গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরুর মুখেই বৃহস্পতিবার প্রশাসন চার অভিযুক্তের বাড়িতে বুলডোজার নিয়ে হাজির হয়। ভেঙে দেওয়া হয় ঘরবাড়ি। 

মধ্যপ্রদেশে বুলডোজার শাসন অবশ্য নতুন নয়। সদ্য বিদায়ী  মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ সরকারের বুলডোজার শাসন কায়েম করে একদিকে বহু মানুষের প্রশংসা কুড়িয়েছিলেন। অন্যদিকে, আতঙ্ক গ্রাস করে অনেককে। সুপ্রিম কোর্ট সহ একাধিক আদালত বুলডোজার শাসন বেআইনি বললেও তাতে লাগাম পড়েনি। 

বিরোধীদের অভিযোগ, সুশাসন প্রতিষ্ঠার নামে বিজেপি শাসিত রাজ্যের সরকারগুলি সংখ্যালঘুদের নির্যাতনে বুলডোজার শাসন চালু করেছে।

মধ্যপ্রদেশের আগের সরকার রাম নবমীর মিছিলে হামলাকারীদের বাড়িও ভেঙে দিয়েছিল। আবার একই সাজা দেওয়া হয় দলিত তরুণের মুখে প্রস্রাব করার ঘটনায় অভিযুক্তের। সরকারি বুলডোজার মুহূর্তে তার বাড়ি গুড়িয়ে দেয়।


```