Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বোমাতঙ্ক নিয়ে উদ্বিগ্ন বিমান মন্ত্রক! উচ্চ পর্যায়ের বৈঠক, শনিবার আরও ৩০টি হুমকি

ঘটনায় আগেই উদ্বেগ প্রকাশ করেছিল অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক। এ বার এবিষয়ে পদক্ষেপের জন্য বিমান সংস্থাগুলির সঙ্গে নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে বৈঠকে বসল ব্যুরো অফ সিভিল অ্যাভিয়েশন সিকিউরিটি। 

 বোমাতঙ্ক নিয়ে উদ্বিগ্ন বিমান মন্ত্রক! উচ্চ পর্যায়ের বৈঠক, শনিবার আরও ৩০টি হুমকি

ফাইল ছবি।

শেষ আপডেট: 20 October 2024 12:01

দ্য ওয়াল ব্যুরো: হুমকির সংখ্যা ৭০! গত এক সপ্তাহ ধরে দেশের বিভিন্ন বিমান সংস্থাগুলির কাছে আসছে বোমা মেরে বিমান উড়িয়ে দেওয়ার নানা হুমকিবার্তা।

ঘটনায় আগেই উদ্বেগ প্রকাশ করেছিল অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক। এবার এ বিষয়ে পদক্ষেপের জন্য বিমান সংস্থাগুলির সঙ্গে নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে বৈঠকে বসল ব্যুরো অফ সিভিল অ্যাভিয়েশন সিকিউরিটি। 

সংবাদ সংস্থা সূত্রের খবর, পরিস্থিতির মোকাবিলায় শনিবার বিমান সংস্থাগুলির সিইওদের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠকে বসেন ব্যুরো অফ সিভিল অ্যাভিয়েশন সিকিউরিটির আধিকারিকরা। হুমকি বার্তার মোকাবিলায় বিমানের নিরাপত্তা আরও সুনিশ্চিত করার পাশাপাশি যাত্রীদের নিরাপত্তা সংক্রান্ত বিষয়েও আলোচনা হয়েছে বৈঠকে। 

সূত্রের খবর, যে আইপি অ্যাড্রেসগুলি ব্যবহার করে গত এক সপ্তাহ ধরে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস, ইন্ডিগো, স্পাইসজেট-সহ একের পর এক দেশীয় এবং আন্তর্জাতিক বিমানে হুমকিবার্তা পাঠানো হয়েছে, তার মধ্যে কয়েকটি ইতিমধ্যে চিহ্নিত করেছে অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক। 

সূত্রের দাবি, ভিপিএন পরিষেবা ব্যবহার করে লন্ডন, জার্মানি, কানাডা এবং আমেরিকা থেকে এই হুমকিবার্তা পাঠানো হয়েছে। কীভাবে এর মোকাবিলা করা যায় তা নিয়ে ভাবনাচিন্তা শুরু করেছে মন্ত্রকের আধিকারিকরা।

যদিও এ ব্যাপারে ষড়যন্ত্রের তত্ত্ব আগেই নসাৎ করে অসামরিক বিমাণ পরিবহণ মন্ত্রী রামমোহন নায়ডু জানিয়েছিলেন, যে হুমকিগুলি এসেছে সেগুলির বেশিরভাগই নাবালকের। হতে পারে মজাচ্ছলে করেছে। তবে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে। 
তবে বোমাতঙ্কের ঘটনার জেরে গত এক সপ্তাহে বারে বারে ব্যাহত হচ্ছে বিমান পরিষেবা। তাই এই বোমাতঙ্ক কীভাবে মোকাবিলা করা যায়, তা নিয়েই এদিন উচ্চ পর্যায়ের বৈঠকে বসেছিলেন মন্ত্রকের আধিকারিকরা।


```