Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

রামায়ণ নিয়ে ব্যঙ্গ নাটক, আইআইটি-বম্বের ছাত্রকে ১ লক্ষ ২০ হাজার টাকা জরিমানা কর্তৃপক্ষের

হিন্দুধর্ম ও দেবদেবীর অপমান হয়েছে, অভিযোগে শাস্তি আরও ৭ পড়ুয়ার

রামায়ণ নিয়ে ব্যঙ্গ নাটক, আইআইটি-বম্বের ছাত্রকে ১ লক্ষ ২০ হাজার টাকা জরিমানা কর্তৃপক্ষের

অভিযোগ ছিল, এই নাটকে ইচ্ছাকৃতভাবে হিন্দু ধর্ম, সংস্কৃতি সর্বোপরি হিন্দুত্বকে অশ্রদ্ধা করা হয়েছে।

শেষ আপডেট: 20 June 2024 14:18

দ্য ওয়াল ব্যুরো: দেশের নামী উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলির অন্যতম আইআইটি-বম্বে এক পড়ুয়ার উপর একটি সেমেস্টার ফি-র প্রায় সমান মূল্য ১.২ লক্ষ টাকা, জরিমানা করেছে। তাঁর বিরুদ্ধে অভিযোগ, রামায়ণের কাহিনিকে বিদ্রুপ করে লেখা 'রাহোভান' নামে একটি নাটকে অংশ নিয়েছিলেন তিনি। সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসে প্রকাশিত খবরে বলা হয়েছে, এ ব্যাপারে কিছু ছাত্র আপত্তি জানিয়েছিলেন কর্তৃপক্ষের কাছে।

তাঁদের অভিযোগ ছিল, এই নাটকে ইচ্ছাকৃতভাবে হিন্দু ধর্ম, সংস্কৃতি সর্বোপরি হিন্দুত্বকে অশ্রদ্ধা করা হয়েছে। ওই ছাত্র ছাড়াও আরও অন্তত ৭ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে কর্তৃপক্ষ। তবে তাঁদের বিরুদ্ধে কী ধরনের শাস্তি বা কত টাকা জরিমানা ধার্য হয়েছে তা জানা যায়নি। এ ব্যাপারে আইআইটি-বম্বের মুখপাত্র কোনও মন্তব্য করতে অস্বীকার করেন।

গত ৩১ মার্চ আইআইটি-বম্বের মুক্তমঞ্চে পারফরমিং আর্টস ফেস্টিভ্যাল ছিল। সেই সময় এই নাটকটি মঞ্চস্থ হয়। রাম-সীতার প্রতি অবমাননা করে রামায়ণের কাহিনি নিয়ে হাসিমজা করা হয়েছে বলে অভিযোগ। এর ভিত্তিতেই প্রতিষ্ঠানের শৃঙ্খলারক্ষা কমিটি আচরণবিধি ভঙ্গের দায়ে নাটকে অংশগ্রহণকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছে।

সংবাদে জানা গিয়েছে, গত ৮ মে শৃঙ্খলারক্ষা কমিটির বৈঠক হয়েছিল। সেখানে অভিযুক্ত ছাত্রও হাজির ছিলেন। আলোচনা শেষে কোনও বিশেষ একটি ধর্মকে ও বিশ্বাসীদের ভাবাবেগে আঘাত করার জন্য তাঁর এবং তাঁদের উপর শাস্তির খাড়া নেমে আসে। গত ৪ জুন ওই ছাত্রকে জরিমানার নোটিস দেওয়া হয়েছে। আগামী ৩০ জুলাইয়ের মধ্যে তাঁকে জরিমানা জমা দেওয়ার কথা নোটিসে বলা হয়েছে।

'আইআইটি বি ফর ভারত' নামে একটি ক্যাম্পাস গ্রুপ, যারা এই নাটকের ঘোরতর বিরোধী ছিল, তারা লিখেছে, কমিটির সিদ্ধান্তকে স্বাগত। এই পড়ুয়ারা তাদের শিক্ষার স্বাধীনতার অপব্যবহার করে ভগবান শ্রীরাম, মাতা সীতা এবং ভগবান লক্ষ্মণকে নিয়ে উপহাস করেছে।


```