Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ

জলের বোতল, সাইকেলে জিএসটির হার কমানোর প্রস্তাব, একধাক্কায় বাড়তে পারে জুতো-ঘড়ির দাম

সংবাদ সংস্থা সূত্রে খবর, ২৫ হাজারের বেশি দামের ঘড়ি, ১৫ হাজারেরও বেশি দামি জুতোর উপরেও লাগাম টানা হতে পারে।

জলের বোতল, সাইকেলে জিএসটির হার কমানোর প্রস্তাব, একধাক্কায় বাড়তে পারে জুতো-ঘড়ির দাম

প্রতীকী ছবি

শেষ আপডেট: 19 October 2024 20:04

দ্য ওয়াল ব্যুরো: এক ধাক্কায় অনেকটাই কমতে চলেছে ২০ লিটারের জলের ড্রাম, সাইকেল ও নোটবুকের দাম! সূত্রের খবর, করের হার ১৮ শতাংশ থেকে একেবারে ৫ শতাংশে নামিয়ে আনা হতে পারে।

শনিবার বিহারের উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরীর নেতৃত্বে মোট ৫ সদস্যের মন্ত্রীদের একটি দল জিএসটি কাউন্সিলের বৈঠকে এমন সুপারিশ করেছে বলে খবর।

সংবাদ সংস্থা সূত্রে খবর, ২৫ হাজারের বেশি দামের ঘড়ি, ১৫ হাজারেরও বেশি দামি জুতোর উপরেও লাগাম টানা হতে পারে। রিপোর্ট অনুযায়ী, আগে যেখানে এসব জিনিস কিনতে গেলে ১৮ শতাংশ ট্যাক্স দিতে হত, সেখানে এবার থেকে গুণতে হবে ১০ গুন বেশি অর্থাৎ ২৮ শতাংশ ট্যাক্স।

এমন সিদ্ধান্তে ২২ হাজার কোটি টাকার রাজস্ব আদায় হবে বলে মত বিহারের উপমুখ্যমন্ত্রীর। বাস্তবে কী হবে সেটা ঠিক করবে জিএসটি কাউন্সিল। সম্প্রতি জিএসটির হার ১৫.৩ শতাংশ কমে যাওয়ার পর উত্তরপ্রদেশের অর্থমন্ত্রী সুরেশ কুমার খান্না, রাজস্থানের স্বাস্থ্য পরিষেবা মন্ত্রী গজেন্দ্র সিং, কর্ণাটকের রাজস্ব মন্ত্রী কৃষ্ণা গৌড়া কেরলের অর্থমন্ত্রী কে এন বালাগোপালকে নিয়ে একটি কমিটি গঠন করা হয়।  

শনিবার সেই কমিটির বৈঠকের পরই এমন খবর সামনে আসে। রিপোর্ট অনুযায়ী ১০ হাজার টাকার কম দামের সাইকেলগুলিতে জিএসটির হার ১২ শতাংশ থেকে ৫ শতাংশে নামিয়ে আনার প্রস্তাব দেওয়া হয়েছে। 

অন্যদিকে দাম বাড়তে পারে হেয়ার কালার, হেয়ার ড্রায়ারের মতো আইটেমের। জানা গিয়েছে, ১৮ থেকে ২৮ শতাংশ কর বাড়ানো হতে পারে বিলাসবহুল আইটেমগুলির।


```