Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ক্যালিফোর্নিয়ার হিন্দু মন্দিরে হামলার জের! দোষীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের আর্জি ভারতের

দক্ষিণ ক্যালিফোর্নিয়ার স্বামী নারায়ণ মন্দিরে গত শনিবারই হামলা চালায় একদল দুষ্কৃতী।

ক্যালিফোর্নিয়ার হিন্দু মন্দিরে হামলার জের! দোষীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের আর্জি ভারতের

ফাইল ছবি

শেষ আপডেট: 9 March 2025 17:17

দ্য ওয়াল ব্যুরো: ক্যালিফোর্নিয়ার (California) বিএপিএস স্বামী নারায়ণ মন্দিরে (BAPS Shri Swaminarayan Mandir) ফের দুষ্কৃতী হামলা ও ভাঙচুরের ঘটনায় কড়া প্রতিক্রিয়া ভারতের (India)। বিদেশমন্ত্রকের (Ministry of External Affairs) তরফে বিবৃতি দিয়ে মন্দিরে হামলার ঘটনায় দোষীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি জানানোর পাশাপাশি আমেরিকার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা মন্দিরগুলির নিরাপত্তা নিশ্চিত করার আর্জি জানানো হয়েছে। 

আমেরিকার দক্ষিণ ক্যালিফোর্নিয়ার স্বামী নারায়ণ মন্দিরে গত শনিবারই হামলা চালায় একদল দুষ্কৃতী। মন্দির ভাংচুরের পাশাপাশি সেখানকার দেওয়ালে কুমন্তব্য লেখা হয় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে। এমনকি দুষ্কৃতীরা হিন্দু বিরোধী বৈষম্যমূলক মন্তব্যও মন্দিরের দেওয়ালে লিখে দিয়ে যায় বলে অভিযোগ। এমন ঘটনায় স্বাভাবিকভাবেই বিতর্ক শুরু হয়েছে। 

রবিবার ঘটনার তীব্র নিন্দা করে বিবৃতি জারি করে ভারতের বিদেশমন্ত্রক। বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, এই ধরণের হামলার ঘটনাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে ভারত। স্থানীয় প্রশাসনের কাছে আর্জি যারা এই হামলা চালিয়েছে তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হোক। পাশাপাশি সকল ধর্মীয়স্থানগুলির নিরাপত্তাও নিশ্চিত করা হোক, যাতে এই ঘটনার পুনরাবৃত্তি না ঘটে। 

যদিও হামলার ঘটনায় কারা যুক্ত পুলিশের তরফে সে বিষয়ে স্পষ্টভাবে কিছু না জানানো হলেও, স্থানীয়দের দাবি খলিস্তানিরাই এই কাণ্ড ঘটিয়েছে। অন্যদিকে হিন্দু সংগঠন বিএপিএস-এর তরফে এক্স হ্যান্ডেলে লেখা হয়, ‘ফের চিনো হিলস, ক্যালিফোর্নিয়ায় আরেক হিন্দু মন্দিরে হামলা চালানো হল। আমরা এই ঘৃণার বিরুদ্ধে রুখে দাঁড়াব। মানবতা এবং বিশ্বাস ফিরিয়ে আনব।'

যদিও স্বামী নারায়ণ মন্দিরে হামলার ঘটনা এই প্রথমবার নয়। ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে ক্যালিফোর্নিয়া বিএপিএস মন্দির ও নিউইয়র্কের এক মন্দিরে হামলার ঘটনা ঘটে। প্রতিবারই হামলার ঘটনায় খলিস্তানিদের দিকে অভিযোগের আঙুল উঠেছিল।


```