Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

গর্তে পড়তেই বেঁচে উঠলেন 'মৃত' ব্যক্তি! অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হচ্ছিল 'মৃতদেহ'

চোখের জল মুছতে মুছতে মৃত ব্যক্তির পরিজনেরা বলছেন, ভাগ্যিস গর্তটা ছিল! 

 গর্তে পড়তেই বেঁচে উঠলেন 'মৃত' ব্যক্তি! অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হচ্ছিল 'মৃতদেহ'

শেষ আপডেট: 13 January 2024 07:18

দ্য ওয়াল ব্যুরো: চোখের জল মুছতে মুছতে মৃত ব্যক্তির পরিজনেরা বলছেন, ভাগ্যিস গর্তটা ছিল! 

রাস্তাঘাটে গর্তের জন্য অনেক সময়ই ভয়াবহ দুর্ঘটনার মুখোমুখি হওয়ার খবর শোনা যায়। কিন্তু অ্যাম্বুলেন্সের চাকা গর্তে পড়তেই মৃত ব্যক্তির জীবিত হয়ে ওঠার কাহিনী? নাহ্, অদূর ভবিষ্যতে এমন ঘটনা আগে কখনও শোনা যায়নি। 

 এই  অলৌকিক ঘটনার সাক্ষী থাকল হরিয়ানা। চিকিৎসকরা 'ডেথ সার্টিফিকেট' দিয়ে দেওয়ার পর ৮০ বছরের দর্শন সিং ব্রারের "দেহ" পাতিয়ালা থেকে অ্যাম্বুলেন্সে করে কর্নালের কাছে তাঁর বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছিল। দর্শনকে শেষবারের মতো দেখতে সেখানে তখন হাজির হয়েছিলেন শোকার্ত আত্মীয়রা। শেষকৃত্যের জন্য স্থানীয় শ্মশানেও প্রস্তুতি নেওয়া হচ্ছিল।

দাদুর 'দেহ' অ্যা্ম্বুলেন্সে করে নিয়ে ফিরছিলেন নাতি। রাস্তায় একটি গর্তে গাড়ি পড়তেই তিনি খেয়াল করেন, দাদুর হাতটা যেন নড়ে উঠল!

গর্তে পড়ার জন্যই কি দাদুর হাতটা নড়ে উঠল! নাকি দেখার ভুল! সাত পাঁচ ভাবতে ভাবতেই 'মৃত' দাদুর বাম বুকে হাত রাখে নাতি। চমকে ওঠে! এ কী, দাদু তো বেঁচে! সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্সের চালককে স্থানীয় হাসপাতালে গাড়ি নিয়ে যেতে বলে। সেখানে চিকিৎসকরা 'মৃতদেহ' পরীক্ষার পর জানান, যে ৮০ বছরের দর্শন সিং 'বেঁচে' রয়েছেন!

 ৮0 বছর বয়সী হৃদরোগী কর্নাল এখন একটি হাসপাতালে চিকিৎসাধীন। তবে তাঁর শারীরিক অবস্থা সঙ্কটজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

ব্রারের এক নাতি, বলওয়ান সিং জানান, দাদু কয়েকদিন আগে অসুস্থ হয়ে পড়লে তাঁকে পাতিয়ালার কাছে একটি হাসপাতালে ভর্তি করা হয়। বলওয়ান বলেছিলেন, "দাদু চার দিন ভেন্টিলেটরে ছিলেন এবং বৃহস্পতিবার সকালে ডাক্তাররা বলেছিলেন যে তাঁর হৃদস্পন্দন বন্ধ হয়ে গেছে। তাঁকে মৃত ঘোষণা করা হয়।"

রাওয়াল হাসপাতালের চিকিৎসক নেত্রপাল বলেন, "অন্য হাসপাতালে কী হয়েছিল, সেটা বলতে পারব না। হতে পারে প্রযুক্তিগত ত্রুটি বা অন্য কিছু ছিল। তবে আমাদের কাছে রোগীকে যখন আনা হয়েছিল, তখন তার শ্বাসকষ্ট ছিল এবং রক্তচাপ ছিল এবং নাড়িও সচল ছিল।"


```