Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ

'হিন্দুদের ইচ্ছায় দেশ চলবে’, শো’কজের জবাবে মন্তব্যে অবিচল এলাহাবাদ হাইকোর্টের সেই বিচারপতি

মন্তব্যে অবিচল শেখর কুমার যাদব। এলাহাবাদ হাই কোর্টের এই বিচারপতি ওই আদালতের প্রধান বিচারপতি অরুণ বনশালীকে জবাবি চিঠিতে বলেছেন, ‘আমি ভুল কিছু বলিনি।

'হিন্দুদের ইচ্ছায় দেশ চলবে’, শো’কজের জবাবে মন্তব্যে অবিচল এলাহাবাদ হাইকোর্টের সেই বিচারপতি

শেখর কুমার যাদব

শেষ আপডেট: 17 January 2025 10:49

দ্য ওয়াল ব্যুরো: মন্তব্যে অবিচল শেখর কুমার যাদব। এলাহাবাদ হাই কোর্টের এই বিচারপতি ওই আদালতের প্রধান বিচারপতি অরুণ বনশালীকে জবাবি চিঠিতে বলেছেন, ‘আমি ভুল কিছু বলিনি। ফলে ভুল স্বীকার, ক্ষমা চাওয়ার কোনও প্রশ্ন ওঠে না।’

বিচারপতি যাদবের কাছ থেকে তাঁর মন্তব্যের ব্যাখ্যা তলব করতে এলাহাবাদ হাই কোর্টের প্রধান বিচারপতিকে নির্দেশ দিয়েছিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না।

গত ৮ ডিসেম্বর এলাহাবাদ হাই কোর্টের বার কাউন্সিলের এক সভায় বিচারপতি যাদব মন্তব্য করেছিলেন, ‘ভারত হিন্দুদের দেশ। সংখ্যাগরিষ্ঠের কথায় এ দেশ চলবে।’ বার কাউন্সিলের ওই সভার আয়োজক ছিল বিশ্বহিন্দু পরিষদের আইনজীবী সংগঠন।

বিচারপতি যাদবের ওই মন্তব্যের তীব্র প্রতিবাদ করেন সমাজের নানা অংশের মানুষ। সংসদেও তাঁর মন্তব্যের জন্য ব্যবস্থা গ্রহণের দাবি তোলেন বিরোধী দলের সাংসদেরা। সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ দাবি করা হলে প্রধান বিচারপতি এজলাসে বসেই মন্তব্যের নিন্দা করে এলাহাবাদ হাই কোর্টের প্রধান বিচারপতিকে নির্দেশ দেন বিচারপতি যাদবকে শো-কজ করতে। বিচারপতি খান্না বিষয়টির গুরুত্ব অনুভব করে এলাহাবাদ হাই কোর্টের প্রধান বিচারপতিকে চিঠি পাঠিয়ে বিচারপতি যাদবের জবাব তলব করার নির্দেশ দেন।

জানা গিয়েছে, বিচারপতি যাদব চিঠিতে লিখেছেন, তিনি ধর্ম সংস্কারের কথা বলেছেন। হিন্দু ধর্মে কীভাবে বদল ঘটেছে, বহু বিবাহ, সতীদাহ, নারী ভ্রুণ হত্যা, অস্পৃশ্যতার মতো প্রথার বিলোপ ঘটনো হয়েছে সেগুলির উল্লেখ করার পাশাপাশি ইসলামেও সংস্কারের কথা বলেছেন। বলেছেন গো-রক্ষার প্রয়োজনীয়তার কথা। হিন্দু ধর্ম ও সমাজের ইতিবাচক দিকগুলি তুলে ধরে সেগুলির প্রচলনের পক্ষে সওয়াল করেছেন।


```