Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

নাবালিকা বিয়ে বন্ধে অসমে মুসলিম বিয়ে ও বিচ্ছেদ আইন বাতিল করছে বিজেপি সরকার

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, অসমে নাবালিকা বিয়ে ভয়াবহ সমস্যা।

নাবালিকা বিয়ে বন্ধে অসমে মুসলিম বিয়ে ও বিচ্ছেদ আইন বাতিল করছে বিজেপি সরকার

হিমন্ত বিশ্ব শর্মা

শেষ আপডেট: 19 July 2024 10:15

দ্য ওয়াল ব্যুরো: অসমে ১৯৩৫ সালের মুসলিম বিয়ে ও বিচ্ছেদ আইন বাতিল করার সিদ্ধান্ত নিল রাজ্যের বিজেপি সরকার। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মন্ত্রিসভায় ওই বাতিলের সিদ্ধান্ত পাশ করিয়ে নিয়েছেন। পরিবর্তে রাজ্য সরকার নতুন আইন চালু করবে।

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, অসমে নাবালিকা বিয়ে ভয়াবহ সমস্যা। দেখা গিয়েছে নাবালিকা বিয়ের ৮০ শতাংশই সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে বেশি।

তিনি আরও জানান, সংশ্লিষ্ট আইনে মুসলিম মেয়েদের কম বয়সে বিয়ের বিধান রয়েছে। তাই আইনি পথেও কম বয়সে বিয়েতে লাগাম দেওয়া যাচ্ছে না। 

প্রসঙ্গত, অসমের বিজেপি সরকার গত বছর থেকে নাবালিকা বিয়ে আটকাতে পুলিশি অভিযান শুরু করেছে। নাবালিকাকে বিয়ে করার অপরাধে পাঁচেক লোককে গ্রেফতার করা হয়। কম বয়সে মেয়েকে বিয়ে দেওয়ায় বহু বাবা মা'কেও গ্রেফতার করে পুলিশ। কিন্তু মুসলিম বিশেষ আইনের বিধানে তাদের বেশিরভাগই ছাড়া পেয়ে যায়। এবার সেই আইন বাতিলের সিদ্ধান্ত নিল সরকার।


```