
শেষ আপডেট: 15 December 2024 15:13
দ্য ওয়াল ব্যুরো: মন্দির-মসজিদ বিতর্ক ঘিরে এখনও পরিবেশ উত্তপ্ত উত্তর প্রদেশের সম্ভলের। হিন্দুদের দাবি শহরের জামা মসজিদটি আসলে হরিহর মন্দির ভেঙে তৈরি হয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশে আপাতত মসজিদ জরিপের কাজ বন্ধ আছে। সে সম্ভলে শনিবার একটি মন্দিরের সন্ধান পেয়েছে প্রশাসন। ৪৬ বছর বন্ধ থাকা শিব মন্দিরটি শনিবাই ঝাড়পোঁছ করে ভক্তদের হাতে তুলে দিয়েছেন জেলা প্রশাসনের দুই কর্তা জেলা শাসক ও পুকিশ সুপার।
প্রশাসনের দুই কর্তা দাবি করেন, মন্দিরের ভিতরে একটি শিবলিঙ্গ রয়েছে। আছে হনুমান ও নন্দীর মূর্তি। শনিবার দুপুর থেকেই মন্দিরে পুজো শুরু হয়েছে।
মন্দিরটির সন্ধান মিলেছে সম্ভলের তখাসা থানা এলাকার মৌহুল্লা জগ্গু সরায় এলাকায়।
প্রশাসন সূত্রের খবর, আদালতের নির্দেশে জেলা শাসক ও পুলিশ সুপার শনিবার ওই এলাকায় বেআইনি বাড়ি ভাঙতে এবং অবৈধভাবে নেওয়া বিদ্যুতের লাইন কাটার জন্য অভিযানের নেতৃত্ব দিচ্ছিলেন। সেই সময় ঝোপের মধ্যে মন্দিরের সন্ধান পান তাঁরা।
সেটি তালা দেওয়া ছিল। জেলা শাসক ও পুলিশ সুপার তালা খোলার ব্যবস্থা করলে মন্দিরের গর্ভগৃহে শিবলিঙ্গ এবং হনুমাদের মূর্তি মেলে।
সঙ্গে সঙ্গে সম্ভলের হিন্দু স্বপ্রদায় মন্দিরে জড়ো হয়ে পুজো শুরু করে। স্থানীয় মানুষ জানিয়েছে, ৪৬ বছর আগে একটি গোলমালের ঘটনার পর মন্দিরের পুরোহিত আসা বন্ধ করে দেন। তখম থেকেই মন্দির তালাবদ্ধ অবস্থায় পরে ছিল।