Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

একা হাঁটতে বেরিয়েছিলেন স্ত্রী, সেই 'অপরাধে' তিন তালাক স্বামীর! গ্রেফতার করল পুলিশ

শুক্রবার মহারাষ্ট্র পুলিশের তরফে, বিবৃতিতে পুরো বিষয়টি জানানো হয়েছে।

একা হাঁটতে বেরিয়েছিলেন স্ত্রী, সেই 'অপরাধে' তিন তালাক স্বামীর! গ্রেফতার করল পুলিশ

প্রতীকী ছবি

শেষ আপডেট: 13 December 2024 12:25

দ্য ওয়াল ব্যুরো: একা রাস্তায় বেরোনোর জন্য স্ত্রীকে তিন তালাক দিলেন এক ব্যক্তি। মহারাষ্ট্রের থানে জেলার ঘটনা। ২০১৯ সালে তিন তালাক নিষিদ্ধ হওয়ার পরও এমনভাবে ডিভোর্স ঘোষণা করায় ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। 

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মহারাষ্ট্রের মুম্ব্রা এলাকার বাসিন্দা ওই ব্যক্তির স্ত্রী একা হাঁটতে বেরিয়েছিলেন। যা দেখে তাঁর ওপর চটে যান ব্যক্তি। তারপরই মঙ্গলবার শ্বশুরকে ফোন করেন ও জানান এই বিয়ে তিনি ভেঙে দিতে চান। তিন তালাক দিচ্ছেন বলে জানিয়ে দেন তখনই। 

বুধবার পুলিশে অভিযোগ জানান ২৫ বছর বয়সী ওই মহিলা। অভিযোগের ভিত্তিতে ভারতীয় ন্যায় সংহিতা ৩৫১ (৪) ধারায় মামলা রুজু হয়। ব্যক্তিকে গ্রেফতার করা হয়। 

শুক্রবার মহারাষ্ট্র পুলিশের তরফে, বিবৃতিতে পুরো বিষয়টি জানানো হয়। জিজ্ঞাসাবাদ চলছে। অভিযোগ প্রমাণ হলে, উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তাঁরা। 


```