Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ

জম্মুতে খতম ‘মোস্ট ওয়ান্টেড’ হিজবুল কমান্ডার, পাক সেনার হামলার যোগ্য জবাব দিল ভারত

দিনকয়েক আগেও আন্তর্জাতিক সীমান্ত বরাবর গুলি চালিয়েছিল পাক বাহিনী। ফের বৃহস্পতিবার সকাল থেকে অশান্ত হয়ে উঠল ভারত-পাক আন্তর্জাতিক সীমান্ত।

জম্মুতে খতম ‘মোস্ট ওয়ান্টেড’ হিজবুল কমান্ডার, পাক সেনার হামলার যোগ্য জবাব দিল ভারত

শেষ আপডেট: 9 November 2023 11:31

দ্য ওয়াল ব্যুরো: দিনকয়েক আগেও আন্তর্জাতিক সীমান্ত বরাবর গুলি চালিয়েছিল পাক বাহিনী। ফের বৃহস্পতিবার সকাল থেকে অশান্ত হয়ে উঠল ভারত-পাক আন্তর্জাতিক সীমান্ত। সেনা সূত্রে খবর, বিএসএফ চৌকি লক্ষ্য করে হামলা চালায় পাক বাহিনী। এক বিএসএফ জওয়ান আহত হয়েছেন বলে খবর। পাল্টা হামলা চালায় ভারতীয় সীমান্তরক্ষীবাহিনী। দু’পক্ষের সংঘাতে পাকিস্তানের আশ্রিত ‘মোস্ট ওয়ান্টেড’ জঙ্গি খতম হয়েছে বলে খবর।

 সূত্রের খবর, গতকাল রাত থেকে জম্মু-কাশ্মীরের সোপিয়ানে বিএসএফ চৌকি লক্ষ্য করে লাগাতার গুলি চালাচ্ছিল পাক সেনা। তার জবাব দিচ্ছিল ভারতীয় বাহিনীও। সকালে সীমান্ত বরাবর এলাকা ঘিরে ফেলে সেনা ও পুলিশের যৌথ বাহিনী। পাল্টা প্রত্যাঘাতে হিজবুল মুজাহিদিনের দলছুট গোষ্ঠী ‘দি রেজিস্ট্যান্স ফ্রন্ট’ (টিআরএফ)-এর এক কমান্ডার খতম হয়েছে বলে খবর।

নিহতের নাম মাইসের আহমেদ দার। জম্মু-কাশ্মীর পুলিশ জানিয়েছে, উপত্যকায় একাধিক নাশকতার ঘটনায় অভিযুক্ত ছিল এই জঙ্গি। উপত্যকার তরুণদের মগজধোলাই করে জঙ্গি দলে নিয়ে আসাও ছিল তার কাজ। অস্ত্রশস্ত্র চালনাতেও পারদর্শী ছিল এই জঙ্গি কমান্ডার। একে বহুদিন ধরেই খুঁজছিল পুলিশ। কিন্তু উপত্যকায় তার গোপন ঘাঁটির হদিশ মেলেনি। আজ ভোররাতে সেনা ও পুলিশের গুলিতে মাইসের আহমেদ দার নিকেশ হয়েছে বলে দাবি করা হয়েছে।

বিএসএফের তরফে জানানো হয়েছে, রামগড় সেক্টরে একাধিক সীমান্ত চৌকিতে বুধবার রাত ১২টার পর থেকে বিনা প্ররোচনায় পাক বাহিনী হামলা চালায়। পাকিস্তান রেঞ্জার্স বাহিনীর পাশাপাশি পাক জঙ্গিরাও তাতে যোগ দিয়েছিল। কিন্তু তাদের পরিকল্পনা ভেস্তে দেয় ভারতীয় বাহিনী। এই হামলার নেতৃত্বে মাইসের আহমেদ দারই ছিল বলে মনে করা হচ্ছে। তাকে খতম করলেও তার কয়েকজন সঙ্গী পালিয়েছে বলে জানা গেছে। রামগড় সেক্টরের আশপাশেই কোথাও তারা গা ঢাকা দিয়ে আছে বলে মনে করছে জম্মু পুলিশ। জঙ্গিদের খোঁজে গোটা এলাকা ঘিরে চিরুনি তল্লাশি চালানো হচ্ছে।

ভারতীয় সেনার তরফে জানানো হয়েছে, গত ১০ দিনের মধ্যে, এই নিয়ে আন্তর্জাতিক সীমান্ত এলাকায় দ্বিতীয়বার যুদ্ধবিরতি লঙ্ঘন করল পাকিস্তান। উদ্দেশ্যপ্রণোদিত ভাবেই পাক সেনা নিরীহ গ্রামবাসীদের লক্ষ্য করে গুলি চালিয়েছে। পাকিস্তানকেও উপযুক্ত জবাব দেওয়া হয়েছে। 

ভারতীয় প্রতিরক্ষামন্ত্রক দীর্ঘদিন ধরেই জানিয়ে আসছে, পাকিস্তানকে শত হুঁশিয়ারি দেওয়ার পরেও তাদের টনক নড়েনি। সন্ত্রাস বন্ধ করার জন্য একাধিকবার সতর্ক করা হয়েছে পাকিস্তানকে। এরপরেও একই কাজ করে যাচ্ছে তারা। উপত্যকার জঙ্গি সংগঠনগুলির কাছে আগ্নেয়াস্ত্র পৌঁছে দেওয়ার জন্য মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছে পাকিস্তান। সেনা সূত্র জানাচ্ছে, রাজৌরি-পুঞ্চ এবং কুপওয়ার-কেরান সেক্টরে দিয়ে জম্মু-কাশ্মীরে জঙ্গি ঢোকানোর ছক কষছে লস্কর এবং জইশ গোষ্ঠী।


```