Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সেনা প্রধান মনোজ পাণ্ডের চাকরির মেয়াদ ১ মাস বাড়ানো হল

সেনা প্রধান জেনারেল মনোজ পাণ্ডের চাকরির মেয়াদ এক মাস বৃদ্ধি করা হল।

সেনা প্রধান মনোজ পাণ্ডের চাকরির মেয়াদ ১ মাস বাড়ানো হল

সেনা প্রধান জেনারেল মনোজ পাণ্ডে

শেষ আপডেট: 26 May 2024 19:06

দ্য ওয়াল ব্যুরো: সেনা প্রধান জেনারেল মনোজ পাণ্ডের চাকরির মেয়াদ এক মাস বৃদ্ধি করা হল। রবিবার কেন্দ্রীয় মন্ত্রিসভার প্রতিরক্ষা বিষয়ক কমিটি এই সিদ্ধান্ত নিয়েছে। কমিটির চেয়ারম্যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

জেনারেল পাণ্ডের আগামী ৩১ মে অবসর নেওয়ার কথা ছিল। পরিবর্তে তিনি ৩০ জুন পর্যন্ত সেনা প্রধানের পদে থাকবেন। ওই পদে চাকরির মেয়াদ বৃদ্ধির নজির কমই আছে। ইউপিএ জমানায় জেনারেল বিকে সিংহের বয়সজনিত জটিলতার কারণে তিনি চাকরির মেয়াদ বৃদ্ধির দাবি জানিয়েছিলেন। তৎকালীন সরকার তা মানেনি। 

বর্তমান সেনা প্রধানের চাকরির মেয়াদ কেন এক মাসের জন্য বৃদ্ধি করা হল তার কোনও কারণ জানানো হয়নি সরকারি বিজ্ঞপ্তিতে। তবে মনে করা হচ্ছে, প্রধানমন্ত্রী মোদী, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং-সহ প্রতিরক্ষা বিষয়ক কমিটির গুরুত্বপূর্ণ সদস্যরা নির্বাচনী প্রচারে ব্যস্ত থাকায় নতুন সেনা প্রধান বাছাইয়ের কাজে তেমন মনোনিবেশ করতে পারেননি। সেই কারণেই একমাস চাকরির মেয়াদ বাড়ানো হল বর্তমান সেনা প্রধানের। আর একটি মত হল, আগামী মাসে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের সময় দু-দেশের মধ্যে অস্ত্র চুক্তি হতে পারে। জেনারেল পাণ্ডের নেতৃত্বে চুক্তি বিষয়ে কাজকর্ম অনেক দূর এগিয়েছে। সেই কারণেও চুক্তি সম্পাদন পর্যন্ত তাঁকে রেখে দেওয়ার সিদ্ধান্ত হয়ে থাকতে পারে। তিনি সম্প্রতি ঢাকা সফরে গিয়েছিলেন। তবে সেনা বা প্রতিরক্ষা মন্ত্রক থেকে এই ব্যাপারে কিছুই জানানো হয়নি। 

জেনারেল মনোজ পাণ্ডে ২০২২-এর এপ্রিলে সেনা প্রধান হন। তিনিই প্রথম ভারতীয় সেনা প্রধান যিনি সেনা বাহিনীর ইঞ্জিনিয়ারিং কোরের অফিসার।


```