Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

দিল্লিতে সর্বকালের রেকর্ড ভেঙে তাপমাত্রা ৫২.৩ ডিগ্রি ছুঁল

আগামী তিন-চারদিন এরকমই তাপপ্রবাহ চলবে রাজধানীতে

দিল্লিতে সর্বকালের রেকর্ড ভেঙে তাপমাত্রা ৫২.৩ ডিগ্রি ছুঁল

প্রতীকী চিত্র

শেষ আপডেট: 29 May 2024 17:42

দ্য ওয়াল ব্যুরো: তীব্রতর গরমের সর্বকালের রেকর্ড ছাড়াল রাজধানী দিল্লি। এদিন সর্বোচ্চ তাপমাত্রা ৫২.৩ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়। দিল্লির মুঙ্গেশপুর এলাকায় এই তাপমাত্রা ছিল বুধবার দুপুরে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী আগামী তিন-চারদিন এরকমই তাপপ্রবাহ চলবে রাজধানীতে। একইসঙ্গে পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়েও প্রচণ্ড গরমের জ্বালাপোড়া ভাব থাকবে।

দহনজ্বালার এই পরিবেশে দিল্লির আপ সরকারও কোমর বেঁধে পরিস্থিতি মোকাবিলায় নেমেছে। জলের সঙ্কট ও অপচয় রোধে বেঙ্গালুরুর মতো পরিস্থিতি যাতে না হয়, তার জন্য ব্যবস্থা নিল সরকার। আপ মন্ত্রী আতিশী এদিনই জানিয়ে দেন, যেভাবেই হোক জলের অপচয় রুখতে হবে। এই অবস্থায় হোস পাইপ দিয়ে গাড়ি ও আবাসন ধোওয়া বন্ধ করা হয়েছে। অমান্যকারীকে ২ হাজার টাকা জরিমানা করা হবে।

জল ব্যবহার তদারকিতে ২০০টি দল শহরে ঘুরে বেড়াবে। তারা বিভিন্ন প্রতিষ্ঠান ও আবাসনে গিয়ে নজরদারি করবে। পানীয় জলের সরবরাহে যাতে বিঘ্ন না ঘটে তার দিকেও নজর রাখবে এই দল। বৃহস্পতিবার সকাল ৮টা থেকেই তারা কাজ শুরু করবে।

এদিকে, দিল্লির লেফটেন্যান্ট গভর্নর ভিকে সাক্সেনা নির্দেশ দিয়েছেন নির্মাণ শ্রমিক ও দিনমজুরদের দুপুরের পর মজুরিসহ ছুটি দিয়ে দিতে হবে। দুপুর ১২টা থেকে ৩টে পর্যন্ত তাদের কাজ করানো চলবে না। যতক্ষণ না তাপমাত্রা ৪০ ডিগ্রির নীচে নামে, ততদিন পর্যন্ত এই নির্দেশ কার্যকর থাকবে। নির্মাণকার্য এলাকার কাছে পর্যাপ্ত পানীয় জল এবং ডাবের জলের ব্যবস্থা রাখার কথাও জানিয়েছেন।

এছাড়া, বাস টার্মিনাসগুলি এবং বাসস্টপে পানীয় জলের ব্যবস্থা রাখতে বলেছেন সাক্সেনা। সেখানে অস্থায়ী ছাউনি গড়ে তুলতেও বলা হয়েছে। মাটির কুঁজোয় পানীয় জল রাখতে বলেছেন লেফটেন্যান্ট গভর্নর।


```